শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে বাড়ির দেয়ালে পোষ্টার সাঁটিয়ে ডাকাতির হুমকি
সোনারগাঁয়ে বাড়ির দেয়ালে পোষ্টার সাঁটিয়ে ডাকাতির হুমকি
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
 সোনারগাঁ  প্রতিনিধি:
আমরা ১৫-০৪-২০২৫ তারিখে আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু- এমন বাক্য লিখে বাড়ির দেয়ালে পোষ্টার সাটিয়ে ডাকাতির হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।
 নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার কৃষ্ণনগর গ্রামের সাবেক কমিশনার মো. আমির হোসেন ভূঁইয়া ও তার চাচাতো ভাই দলিল লিখক আব্দুর রউফ ভূঁইয়ার বাড়িতে ডাকাতির হুমকি দিয়ে বার্তা দেওয়া হয়েছে।
গত ২৫ মার্চ হুমকি দিয়ে চিঠি প্রথমে তাদের বাড়িতে পাঠানো হয়। পরে দ্বিতীয় দফায় মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা একই ধরনের হুমকি দিয়ে সাদা কাগজে লিখে বাড়ির দেয়ালে সাঁটিয়ে রাখে। এ ঘটনায় ওই বাড়িসহ আশপাশের বাড়ির মানুষের মধ্যে  আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন মো. আমির হোসেন ভূঁইয়া
ভুক্তভোগী মো. আমির হোসেন ভূঁইয়া জানান, গত ২৫ মার্চ  দুর্বৃত্তরা তার বাড়ি ও তার চাচাতো ভাই দলিল লেখক আব্দুর রউফ ভূঁইয়ার বাড়িতে ডাকাতির হুমকি দিয়ে চিঠি ফেলে যায়। এরপর আবারও মঙ্গলবার দিবাগত রাতে তাদের বাড়ির দেয়ালে সাদা কাগজে লেখা আমরা আসবো-২৫-০৪-২০২৫ সাঁটিয়ে রাখে। সেখানে বলা হয় আমরা আসবো, সব কিছু রেডি রাখবি, নইলে কোপ দিমু, তোদের কাছের মানুষ। এ ঘটনায় তাদের পরিবার নিয়ে চরম আতঙ্কে রয়েছেন। এমন পরিস্থিতিতে তাদের পাশাপাশি স্থানীয়রা ডাকাত আতঙ্কের মধ্যে রয়েছেন।
তিনি আরো জানান, ৭-৮ বছর আগে একবার ডাকাত দল আমাদের বাড়িতে হানা দেয়। ওই সময়ে সবাই সজাগ হয়ে যাওয়ার কারনে তেমন কিছু নিতে পারেনি। আমাদের কারও সঙ্গে শত্রæতা নেই, তবে জমি নিয়ে তাদের প্রতিবেশীর সঙ্গে আদালতে একটি মামলা চলমান রয়েছে। এ ঘটনায় তিনি সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, দেয়ালে চিঠি সাটিয়ে ডাকাতির হুমকি  বিষয়ে অভিযোগ গ্রহন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তবে ওই এলাকায় পুলিশী নজরদারী বাড়ানো হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি