শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রনকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা 
সোনারগাঁয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রনকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১০ জুন, ২০২৪
শহর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রন ও পাওনা টাকাকে কেন্দ্র করে রাব্বী (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।
 রোববার রাত ১০টার দিকে মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস গ্রামে এ ঘটনা ঘটে।
 নিহতের লাশ সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহত রাব্বী ওই এলাকার সানাউল্লাহ বেপারীর বাড়ির ভাড়াটিয়া আক্কাস আলীর ছেলে।
 হত্যাকান্ডের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সোনারগাঁ থানার পরিদর্শক তদন্ত মো. মহসিন। এ ঘটনায় শাহ আলম নামের আরো একজন আহত হয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধীদের আখড়া হিসেবে পরিচিত। সেখানে মাদক বিক্রির থেকে শুরু করে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত হয়ে থাকে। গতকাল রোববার রাত ১০টার দিকে শাহ আলম নামের পুলিশের সোর্স নিহত রাব্বীকে ডেকে নিয়ে যায় বাড়ি মজলিস এলাকায়। পরে আগে থেকে উৎ পেতে থাকা সন্ত্রাসী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী অন্তুর নেতৃত্বে মিন্টুসহ ৫-৬জনের একটি দল রাব্বী ও শাহ আলমের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাব্বীকে মৃত ঘোষনা করে। এছাড়াও শাহ আলমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহতের মা শাহানারা বেগম জানান, পুলিশের সোর্স শাহ আলম তার ছেলে রাব্বীকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে তাদের জানানো হয়। হাসপাতালে এসে রাব্বীর লাশ দেখতে পান তারা। তার মায়ের দাবি পরিকল্পিতভাবে মাদক ব্যবসায়ীরা তার ছেলেকে হত্যা করেছে। এ হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
আহত পুলিশের সোর্স শাহ আলম বলেন, নিহত রাব্বী ও সে একে অপরের বন্ধু। রাতে দুজন মিলে বাড়ি মজলিস এলাকায় গেলে র‌্যাবের ক্রস ফায়ারে নিহত সন্ত্রাসী গিট্টু হৃদয়ের সহযোগী অন্তুর নেতৃত্বে মিন্টুসহ কয়েকজন তাদের কুপিয়ে আহত করে পালিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর রাব্বী মারা যায়।
একটি সূত্র জানায়, মাদক ব্যবসা নিয়ন্ত্রন নিয়ে অন্তু ও রাব্বীর মধ্যে কয়েকদিন ধরে দ্বন্ধ চলছে। গত কয়েক বছর ধরে রাব্বী মাদক ব্যবসায়ী অন্তুর সাথে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। মাদক বেচাকেনার সময় ১০ হাজার টাকা বকেয়া করে। পাওনা টাকা পরিশোধ করতে তালবাহানা করলে আফিয়া সিএমজি পাম্পের তাকে পেয়ে কুপিয়ে আহত করে। এ দ্বন্ধে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, হত্যাকান্ডের পর নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হত্যাকান্ডের ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি