শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২০

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন
সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

 সোনারগাঁ  প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে আমান সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে শব্দ দূষণ, বায়ু দূষণ ও ভূকম্পন এর অভিযোগ এনে মানববন্ধন করেছে স্থানীয়রা। এ সময় মানববন্ধন থেকে হামলা চালিয়ে কোম্পানির মূল গেইট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কোম্পানির ব্যানার, চেয়ার ও বিভিন্ন জিনিসপত্র ভাংচূর করে। কোম্পানির কম্পিউটার, মোবাইল ফোন ও সিসি ক্যামেরা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছেন আমান কর্তৃপক্ষ।
কোম্পানির ব্যাবসা নিয়ন্ত্রনের জন্য ওই ইউনিয়নের  গাজী আওলাদ, মজিবুর রহমান ও দিলারা বেগমের নেতৃত্বে বিক্ষুব্ধ লোকজন এ হামলা করেছে বলে জানিয়েছেন আমান কর্তৃপক্ষ। বিক্ষুব্ধ লোকজনের হামলা থেকে রক্ষা পেতে কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা অফিস থেকে বের হয়ে নিরাপদে সরে যেতে বাধ্য হয়।
এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে সোনারগাঁ থানা পুলিশ ও শিল্প পুলিশের একাধিক দল ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ জনগনকে সরিয়ে দেয়।
মঙ্গলবার দুপুরে ইউনিয়নের উলুকান্দি এলাকায় আমান সিমেন্ট কোম্পানির মেইন গেইটের সামনে রাস্তায় অবস্থান নিয়ে ওই ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দা ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। এ সময় বারদী টু চৌরাস্তা সড়কে যানজটের সৃষ্টি হয়।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে গাজী আওলাদ বলেন, আমান গ্রুপের শব্দ দূষণ ও ভূকম্পনের কারণে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। বারবার বিভিন্ন দপ্তরে লিখিতভাবে এর প্রতিকার চেয়েও কোন সমাধান পাওয়া যায়নি। রমজান মাসে এ শব্দ দূষণ ও ভূকম্পনে এ এলাকার মানুষ অনেক কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। তাই বাধ্য হয়ে এলাকার মানুষ আন্দোলনে নেমেছেন।
আমান সিমেন্ট কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার নাদিরুজ্জমান বলেন, সকল নিয়ম কানুন মেনেই আমান গ্রুপ এখানে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ক্ষমতার পট পরিবর্তনের পর গাজী আওলাদসহ একটি মহল তাদের নিজেদের ব্যাবসায়িক স্বার্থ হাসিলের জন্য পরিকল্পিত ভাবে  এ আন্দোলন করছে। তারা এলাকাবাসীকে ইন্ধন দিয়ে এ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে। তারা কোম্পানির মূল গেইট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে কোম্পানির কম্পিউটার, মোবাইল ফোন ও সিসি ক্যামেরা লুট করে নিয়ে গেছে। কর্মকর্তা ও কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্র করেছে।  হামলার ঘটনায় কোম্পানির পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি