শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৩৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে শাওন হত্যাকান্ডের ঘটনায় মামলা 
সোনারগাঁয়ে শাওন হত্যাকান্ডের ঘটনায় মামলা 
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
শহর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শাওন(২৪) নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
 শনিবার সন্ধ্যায় নিহতের বড় ভাই মো. মোতালেব মিয়া বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় ইসরাফিলকে প্রধান আসামী করে ২১জনকে আসামী করা হয়। মামলা গ্রহনের বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক(তদন্ত) মো. মহসিন।
জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর উত্তর কাজিপাড়া (যোগীপাড়া) এলাকায় দীর্ঘদিন ধরে বিএনপি নেতা ইসরাফিলের সাথে একই এলাকায় আওয়ামীলীগ নেতা মোতালেব মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার দুপুরে তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন রাম দা, লোহার রড, চাপাতি ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর ঝাপিয়ে পড়ে এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়। আহতদের মধ্যে মোতালেব মিয়ার ভাই শাওনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। পরে বিক্ষুদ্ধ হয়ে নিহত শাওনের স্বজনরা একত্রিত হয়ে ইসরাফিল, গহন আলীসহ তিনটি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় মামলা দায়ের করা হয়। মামলায় ২১জনের নাম উল্লেখসহ ৫০-৬০জনকে অজ্ঞাত আসামী করা হয়।
সোনারগাঁ থানার পরিদর্শক মো. মহসিন বলেন, শাওন হত্যাকান্ডের ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি