শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২২

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁ পল্লী বিদ্যুত ডিজিএমের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
সোনারগাঁ পল্লী বিদ্যুত ডিজিএমের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

শহর  প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ পল্লী বিদ্যুৎ-১ ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো: জসীম উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গ্রাহক ও সাধারণ মানুষ।

বৃহস্পতিবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হয়। ডিজিএম’র স্বেচ্ছাচারিতা, অসদ আচরণ, অনিয়ম ও গ্রাহক হয়রানীর অভিযোগ তুলে এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার গ্রাহক আনোয়ার হোসেন, শফিউদ্দিন, সোনারগাঁ পৌরসভার মাসুম বিল্লাহ, মাহমুদ হাসান, টগর আহমেদ, রাশেদুল ইসলাম, শফিকুল ইসলাম, রাজু আহমেদ, খোকন সরকার প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক গ্রাহক ও সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধন কর্মসূচি গ্রাহক আনোয়ার হোসেন বলেন, পল্লী বিদ্যুৎ-১ ডিজিএম জসীম উদ্দিনের স্বেচ্ছাচারিতায় গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। তার গ্রামের বৈদ্যুতিক ট্রান্সফরর্মার নষ্ট হয়ে গেলে পল্লী বিদুৎ কার্যালয়ে যান। যাওয়ার পর  ঠিক হয়ে যাবে বলে দেন। দু’দিন যাওয়ার পর ঠিক না করায় তার কাছে পুনরায় গেলে কথা বলার এক পর্যায়ে উত্তেজিত হয়ে খারাপ আচরণ করেন।

 তাছাড়া দ্রুত তাকে এ কার্যালয় থেকে অপসারণ করে বদলি করতে হবে। আগামী ১৫ দিনের মধ্যে তাকে বদলি করা না হলে কঠোর কর্মসূচী দেওয়ার হুমকি দেওয়া হয়।

মাসুম বিল্লাহ নামের গ্রাহক বলেন, ডিজিএম সাধারণ মানুষকে পাত্তা দেন না। গ্রাহকদের সাথে খারাপ আচরণ করেন। তার রুমে সহজে কাউকে প্রবেশ করতে দেন না। তার এক ভাই আমলা ও সচিবের ভয়ভীতি দেখায়। আমরা পৌরবাসী তার যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে পড়েছি। তার কার্যালয়ের অন্যান্যরাও আমাদের সাথে সহযোগিতা করেন না। জননেত্রী শেখ হাসিনার শতভাগ বিদ্যুৎ উদ্যোগকে তার মতো ডিজিএমের কারণে ব্যঘাত ঘটতে দেওয়া যাবে না। তাকে দ্রুত অপসারণ চাই।

শফিকুল ইসলাম নামের আরেক গ্রাহক বলেন, পল্লী বিদ্যুতের কার্যালয়টি এখন সিন্ডিকেটের কবলে পড়েছে। সিন্ডিকেট থেকে দ্রুত সাধারণ মানুষকে উদ্ধার করতে হবে।
বন্দর উপজেলার পল্লী বিদ্যুতের লাইনম্যান রেজাউল করিমের ছেলে হিমেল মিয়া ও টিপরদী এলাকার ভাড়াটিয়া আক্কাস ওরফে বরিশালের আক্কাস ও প্রশাসনিক কর্মকর্তা আলমগীরের নেতৃত্বে একটি সিন্ডিকেট রয়েছে। সকল টাকা পয়সার লেনদেন তারা করে থাকে। টাকার বিনিময়ে সিন্ডিকেটের মাধ্যমে আবেদন করলেই অনুমোদন হয়। না হলে বিভিন্ন অজুহাতে আবেদন বাতিল করে দেয়। আমরা স্বেচ্ছাচারী ডিজিএমকে অপসারণ চাই।

সোনারগাঁ পল্লী বিদ্যুৎ-১ ডিজিএম মো. জসীম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এখানে গ্রাহক বা সাধারণ মানুষ নেই। অন্যায় আবদার না রাখার কারনে একজন ষড়যন্ত্র করে মানববন্ধন করিয়েছে। এগুলো তার আত্মীয় স্বজন।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সিনিয়র জেনারেল ম্যানেজার (সদর দপ্তর) প্রকৌশলী হরেন্দ্র নাথ বর্মন বলেন, মানববন্ধন ও বিক্ষোভের বিষয়টি জানতে পেরেছি। তদন্ত করে উর্ধ্বতন কার্যালয়ে জানানো হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি