শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২২

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সৌদি প্রবাসীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  
সৌদি প্রবাসীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ  
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ২ ফেব্রুয়ারি, ২০২৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল আমিন (৪২) নামের সৌদি আরব প্রবাসীকে হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানব বন্ধন কর্মসূচী ও বিক্ষোভ করেছে তার পরিবার ও এলাকাবাসী।
শুক্রবার বিকেলে শম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় এ মানবববন্ধন ও বিক্ষোভ করে।
 মাবববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন নিহতের মা খায়রুন্নেসা, নিহতের স্ত্রী জুথী আক্তার, নিহতের বোন হালিমা বেগম, বাবা  মো.ইসমাইল মিয়া, এলাকাবাসীর পক্ষে মোয়াজ্জেম হোসেন বুলবুল, মো. ইব্রাহিম ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট নূর জাহান বেগম প্রমুখ। মানববন্ধন কর্মসূচী শেষে এক বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি ভিটিকান্দি এলাকা থেকে শুরু হয়ে হোসেনপুর বাজারে গিয়ে শেষ হয়। এসময় নিহতের স্বজন ওই এলাকার নারী পুরুষ অংশ নেন।
পূর্ব শত্রæতার জের ধরে গত ২৬ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে আল আমিন নামের এক সৌদি প্রবাসীকে বেড়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে চালিভাঙ্গা ইউনিয়নের বালুর চর এলাকার নিয়ে যায় তার চাচাতো ভাই মো. সুজন। ওইদিন রাতে হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে  হত্যা করে। ঘটনার পরদিন শুক্রবার  সকালে হত্যাকান্ডে জড়িত সুজন মিয়াকে সোনারগাঁ থানা পুলিশ গ্রেপ্তার করে। এ ঘটনায় রোববার রাতে নিহত আল আমিনের বাবা মো. ইসমাইল বাদি হয়ে মেঘনা থানায় মামলা দায়ের করেন।
মানববন্ধন কর্মসূচীতে নিহত আল আমিনের বাবা মো. ইসমাইল মিয়া বলেন, তার ছেলেকে হত্যার করে তার পরিবারকে পঙ্গু করে দিয়েছে। আল আমিনের সৌদি আরবে রি-কন্ডিশন গাড়ির ব্যবসা ছিল। সেখানে তার মোটা অংকের পুঁজি বিনিয়োগ ছিল। আল আমিনকে হত্যার পর তার টাকার পয়সার কোন হিসেব পাচ্ছেন না। এ হত্যাকান্ডের সঙ্গে একাধিক ব্যক্তি জড়িত। প্রধান আসামী গ্রেপ্তার হলেও বাকিরা ধরা ছোয়ার বাইরে রয়েছেন। এ হত্যাকান্ড সঠিক তদন্তের মাধ্যমে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নিহতের স্ত্রী জুথি আক্তার বলেন, তিনি বর্তমানে ২ মাসের অন্তসত্ত¡া। তার এক সন্তানের ৫ বছর বয়স। আরেকজন অনাগত। তাদের যারা এতিম করেছে তাদের ফাঁসি দাবি করেন।
মেঘনা থানার ওসি দেলায়ার হোসেন বলেন, প্রবাসী আল আমিন হত্যাকান্ডে ঘাতক সুজনকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার কাছ থেকে তেমন তথ্য পাওয়া যায়নি। আদালতে আবারো রিমান্ড চাওয়া হবে। রিমান্ড মঞ্জুর হলে জিজ্ঞাসাবাদ করা হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি