শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২১

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ফেন্সিডিল ও হেরোইন: গ্রেফতার ৩
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ফেন্সিডিল ও হেরোইন: গ্রেফতার ৩
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১২ মে, ২০২৪

শহর প্রতিনিধি

নারায়নগঞ্জের রুপগঞ্জ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেট কার থেকে  ফেন্সিডিল ও হেরোইন সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম নারায়নগঞ্জ জেলা শাখা। এ সময় ফেনসিডিল বহনকারী স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের স্টিকার লাগানো সাদা রংয়ের একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

শনিবার (১১ মে) রাতে রুপগঞ্জ থানার সিটি মিলের রাস্তার বিপরীতে রুপসি নিউ মডেল স্কুল এন্ড কলেজের সামনে থেকে সাদা রংয়ের এক্স জিও মডেলের প্রাইভেট কার (ঢাকা মেট্রো- ১৬-৪৫-২৮) থেকে ১৩০ বোতল  ফেন্সিডিল ও ৬‘শ পুড়িয়া হেরোইনসহ মাদক কারাবারিদের গ্রেফতার করা হয়। গাড়ীটির পেছনে এবং সামনে স্বরাস্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ছিলো বলে জানিয়েছে কাউন্টার টেররিজম নারায়নগঞ্জ জেলা শাখা।

গ্রেফতারকৃতরা হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আবুল হাশেমের পুত্র শরিফুল ইসলাম(৩২),পিয়ার আহম্মেদের পুত্র,ইয়াকুব আলী(৩২) ও নারায়নগঞ্জ জেলার বন্দর থানার মদনগঞ্জের মৃত মোঃ আবু বক্করের পুত্র রফিকুল ইসলাম বাবু(৩২)।

কাউন্টার টেররিজম নারায়নগঞ্জ জেলা শাখার পরির্দশক কামাল হোসেন জানান ,উপ-পরিদর্শক মিজানুর রহমান , উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১ টার দিকে রুপগঞ্জ থানার সিটি মিলের রাস্তার বিপরীতে রুপসি নিউ মডেল স্কুল এন্ড কলেজের সামনে অভিযান চালিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের স্টিকার লাগানো সাদা রংয়ের প্রাইভেট কার থেকে ১৩০ বোতল ফেন্সিডিল ও ৬‘শ পুড়িয়া হেরোইনসহ মাদক শরিফুল ইসলাম,ইয়াকুব আলী ও রফিকুল ইসলাম বাবুকে গ্রেফতার করে। গাড়ীর পেছনে ও সামনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ছিলো। এ বিষয়ে নারায়নগঞ্জ জেলা কাউন্টার টেররিজম বাদী হয়ে মাদক আইনে রুপগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি