শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৩৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     হাত পা বেঁধে ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ:ধর্ষক বিজয় ও সহায়তাকারি রুনা গ্রেপ্তার
হাত পা বেঁধে ভারসাম্যহীন যুবতীকে ধর্ষণ:ধর্ষক বিজয় ও সহায়তাকারি রুনা গ্রেপ্তার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪

বন্দর প্রতিনিধি: বন্দরে মানসিক ভারসাম্যহীন যুবতী (২০)কে হাত পা বেঁধে জোর পূ্র্বক ভাবে ধর্ষনের ঘটনায় লম্পট ধর্ষক বিজয় (২৭) ও ধর্ষনের সহায়তাকারি  রুনা আক্তার (২৮)কে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ। বুধবার (১০ জুলাই) সকালে বন্দর থানার মদনপুর  দক্ষিণপাড়াস্থ দানেশ ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দক্ষিনপাড়া দানেশ ভূঁইয়ার বাড়ি ভাড়াটিয়া আব্দুর রশিদ মিয়ার ছেলে বিজয় (২৭) একই বাড়ি ভাড়াটিয়া রুহুল আমিন খন্দকারের মেয়ে রুনা আক্তার (২৮)। পুলিশ মানসিক ভারসাম্যহীন যুবতীকে উদ্ধার করে বুধবার দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। সে সাথে গ্রেপ্তারকৃত ধর্ষক ও ধর্ষনের সহায়তাকারিকে ওই দিন দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ২টায় বন্দর থানার মদনপুর দক্ষিণপাড়াস্থ দানেশ ভূঁইয়ার ভাড়াটিয়া ঘরে এ ধর্ষনের ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ধর্ষিতার পিতা জাহের আলী বাদী হয়ে বুধবার (১০ জুলাই) সকালে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন।

মামলার তথ্য সূত্রে জানাগেছে, মামলার বাদীর মেয়ে মানসিক ভারসাম্যহীন নারী। বাদী ও তার পরিবার গত ১ বছর ধরে বন্দর উপজেলার মদনপুর দক্ষিণপাড়া দানেশ ভূঁইয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। বাদী তার স্ত্রী উভয় বন্দর থানার মদনপুরস্থ সুরুজ মিয়ার  ঝুট মিলসে কাজ করে কোন মতে জীবন যাপন করে আসছে। এ সুবাদে মানসিক ভারসাম্যহীন যুবতী বাসায় থাকত। বাদী ও তার স্ত্রী বাসায় না থাকার সুবাদে রুনা আক্তার কু পরামর্শে লম্পট বিজয় উল্লেখিত যুবতীকে কু প্রস্তাব দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৮ টায় প্রতিদিনের ন্যায় মামলার বাদী ও তার স্ত্রী কর্মস্থলে যায়। পরে ওই দিন দুপুর ২টায় বাদী মেয়ে গোসল করতে যাওয়ার সময় রুনা আক্তার বাদী মেয়েকে হাত দিয়ে টান দিয়ে দানেশ ভূঁইয়ার ভাড়াটিয়া ঘর বিজয়দের রুমে নিয়ে যায়। পরে রুনা আক্তারের সহায়তা লম্পট বিজয় মানসিক ভারসাম্যহীন যুবতী নারী হাত পা ওড়না দিয়ে বেঁধে ফেলে। এক পর্যায়ে মানসিক ভারসাম্যহীন নারী চিৎকার করলে ওই সময় রুনা আক্তার বাদী মেয়ের মুখ চেপে ধরে এবং লম্পট বিজয় জোর পূর্বক ভাবে ধর্ষন করে রুম থেকে বের করে দেয়। পরে ধর্ষিতা বিষয়টি তার পিতা/ মাতাকে জানালে এ ঘটনায় জাহের আলী বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি