শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৬

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     হাসপাতালের প্রতি সেক্টরে দুর্নীতি ৫ কর্মচারীর বিরুদ্ধে তদন্ত শুরু
হাসপাতালের প্রতি সেক্টরে দুর্নীতি ৫ কর্মচারীর বিরুদ্ধে তদন্ত শুরু
  সর্বশেষপ্রধান সংবাদস্বাস্থ্য ও চিকিৎসা || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

শহর প্রতিনিধি

শহরের নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের সরকারি বিল ভাউচারের টাকা আত্মসাৎ, ব্লাড ব্যাংকের অর্থ লোপাট, সরকারি মালামাল বাইরে বিক্রি, রোস্টারের নামে প্রতি মাসে অর্থ লুটে নেয়াসহ বিভিন্ন প্রকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ৫ কর্মচারীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই অভিযোগে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

অভিযুক্ত ৫ কর্মচারীরা হলেন- নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের হিসাবরক্ষক আহসান হাবিব, ব্লাড ব্যাংক ইনচার্জ আব্দুর আজিজ, স্টোরকিপার আতিকুর রহমান, ওয়ার্ডমাস্টার শেখ আনসার আলী ও অফিস সহায়ক জয়নাল।

এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির সভাপতি জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান। অপর দুই সদস্য হলেন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আসিফ মাহমুদ, মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান।

এই কমিটি আগামী ১৮ মার্চ সকাল ১০টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়কের অফিস কক্ষে তদন্ত কার্যক্রম পরিচালনা শুরু করবে বলে কমিটি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার বলেন, অভিযুক্ত কর্মচারীদের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর তদন্ত করছে। কমিটি আগামী ১৮ মার্চ এই বিষয়টি নিয়ে বসবে বলেও জানিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নিবে অধিদপ্তর।

জানতে চাইলে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমান বলেন, এই বিষয়টি নিয়ে গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। দ্রতই এই বিষয়ে তদন্ত শেষে প্রতিবেদন দেওয়া হবে।

এদিকে, অনিয়ম ও টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্তদের মধ্যে তিনজন নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের আলোচিত ‘পিএ সিদ্দিক’ এর আত্মীয়। দুইজন সিদ্দিকের ভাই এবং অপরজন ভায়রা। পিএ সিদ্দিকের বিরুদ্ধে ছিল ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তারাও এই কর্মচারীর দাপটে ছিলেন তটস্থ। পিএ সিদ্দিকের দুর্নীতি নিয়ে মুখ খুলেছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেলিম ওসমানও। তিনি প্রকাশ্যে একাধিক অনুষ্ঠানে সিদ্দিকের অনিয়ম ও দুর্নীতি নিয়ে কথা বলেন। যদিও সিদ্দিকের বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেওয়া হয়। তবে, দুর্নীতির অভিযোগের পাহাড় মাথায় নিয়ে পিএ সিদ্দিক বদলী হন রাজশাহীতে।

২০২০ সালের ৩ জুলাই এক সভায় সেলিম ওসমান অভিযোগ করেন, ‘গত ৫ বছর ধরে আমি এই হাসপাতাল নিয়ে কাজ করছি। এতোবড় চুরি আমার জীবনেও আমি দেখিনি। কখন টেন্ডার হয়, কখন সাপ্লাই হয় আমরা কেউ জানি না। এসব দুর্নীতির পেছনে তত্ত্বাবধায়কের পিএসহ কয়েকজন জড়িত। এখানে ১শ টাকার মাল ১৫শ টাকা ধরা হয়। বাকি টাকা লুটপাট হয়েছে। তারা এই শহরে গাড়ি বাড়ির মালিক, একাধিক ক্লিনিকের শেয়ার হোল্ডার। একজন দুর্নীতিবাজকে চিহ্নিত করলাম, তার নাম পিএ সিদ্দিক। তাকে বদলি করে দেওয়া হলো রাজশাহী। বদলি করে কি তাকে বাঁচিয়ে দেওয়া হলো? এখানে উপস্থিত জেলা প্রশাসক, পুলিশ সুপার আছেন প্রয়োজনে দুদকের মাধ্যমে তদন্ত করে বের করা হোক। এসব লুটেরাদের কাছ থেকে জনগণের টাকা ফেরত আনতে হবে।’

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি