শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১০:২৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নিখোঁজ দুই যুবক মরদেহ উদ্ধার
নিখোঁজ দুই যুবক মরদেহ উদ্ধার
  সর্বশেষপ্রধান সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

সোনারগাঁ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা নদীতে সিমেন্টসহ ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ দুই যুবক মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রলার ডুবির ২৪ ঘন্টার পর গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও বৈদ্যেরবাজার ফাঁড়ি পুলিশ। গত বৃহস্পতিবার সাড়ে তিনটার দিকে মেঘনা মাঝ নদীতে ট্রলার ডুবে নিখোঁজ হয় তারা। নিহত রনি সরদার (৩৫) বরিশালের বন্দর উপজেলার বিসারত গ্রামের আলী সরদারের ছেলে এবং শুভ (২৩) একই এলাকার স্বপন মৃধার ছেলে।
জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় বৃহস্পতিবার বিকেলে আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে রনি সরদার ও শুভ বরিশাল যাওয়ার জন্য দুই হাজার ব্যাগ সিমেন্ট ট্রলারে ভর্তি করে। পরে ট্রলারটি মাঝ নদীতে নোঙর করে তারা ঘুমিয়ে পড়ে। এসময় ট্রলারের তলা ফেঁটে পানির নিচে তলিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নিখোঝ দুজনকে উদ্ধারের চেষ্টা করে। নদীতে তীব্র ¯্রােত থাকায় উদ্ধার কাজ বন্ধ করে। পরে গতকাল শুক্রবা সকাল থেকে উদ্ধার তৎপরতা চালিয়ে বিকেলে ৪টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে। তবে তাদের দুই পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের কাছে লাশ হস্তান্তর করে।
সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার জাহেদুল ইসলাম জানান, ট্রলারের তলা ফেটে পানিতে তলিয়ে নিখোঁজ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ২৪ ঘন্টা চেষ্টার পর তাদের মরহেদ উদ্ধার করা হয়। নদীতে ¯্রােতের পরিমাণ বেশি থাকায় মরদেহ উদ্ধারে সময় লেগেছে।
বৈদ্যেরবাজার ফাঁড়ি পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, সিমেন্ট ভর্তি করে ট্রলারটি মাঝ নদীতে তলা ফেটে পানিতে তলিয়ে যায়। ট্রলারে থাকা নিখোঁজ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি