মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪৪

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিরোধের প্রত্যয়
স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিরোধের প্রত্যয়
  সর্বশেষসারাদেশখুলনা || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১৫ আগস্ট, ২০১৮

নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম (আড়াইহাজার):

আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।এ উপলক্ষে(১৫ আগষ্ট) মঙ্গলবার ভোরে  উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কুরআন খানি ও মিলাত মাহফিলের আয়োজন করা হয়। সকাল ৮টায় কার্যালয় সম্মুখে কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়। এ দিন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। মসজিদ,মন্দিরে দোয়া ও প্রার্থনা করা হয়। আওয়ামীলীগ কার্যালয়ে মিলাদ মাহফিল ও কাঙ্গালী ভোজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু,উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজালাল মিয়া,সাধারন সম্পাদক এডভোকেট আব্দুর রশিদ ভুইয়া,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী সহ সকলস্তরের দলীয় নেতৃবৃন্দ। পরে উপজেলা প্রশাসন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,সরকারী সফর আলী কলেজ,পুলিশ প্রশাসন,আড়াইহাজার প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠণের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে এস এম মাজহারুল হক অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া খানের সভাপতিত্বে জাতির জনক বঙ্গবন্ধুর গৌরবোজ্জল কর্মময় জীবনের উপর অলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর ডেপুটি কমান্ডার কাজী ওয়াজউদ্দিন,স্কুল কলেজের শিক্ষার্থী, সরকারী কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

সভায় বক্তারা  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের শাহাদাৎ বরণকারীদের আত্মার শান্তি কামনা করে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানীত হয়ে সোনার বাংলা গড়ায় নিজেদের আত্মনিবেদন করার অঙ্গিকার করেন এবং স্বাধীনতা ও দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের প্রতিরোধের প্রত্যয় ব্যক্ত করেন।

পরে  ১৫ আগষ্টে শাহাদাত বরনকারীদের আত্মার মাগফেরাত ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ দিন উপজেলার ২০০টি স্থানে মিলাদ ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।#

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক