রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৩৯

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     মাদক সন্ত্রাস চাঁদাবাজি ইভটিজিং বন্ধে সবাইকে নিয়ে মাঠে নামার ঘোষণা শামীম ওসমানের
মাদক সন্ত্রাস চাঁদাবাজি ইভটিজিং বন্ধে সবাইকে নিয়ে মাঠে নামার ঘোষণা শামীম ওসমানের
  সর্বশেষপ্রধান সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪

 

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, আমার কোন রাজনৈতিক চাহিদা নেই, দায়িত্ব আছে। আমি বিশ্বাস করি, যদি আমরা সবাই এক হতে পারি নারায়ণগঞ্জকে কলুষিত করার ক্ষমতা কারো নেই।

সোমবার (১৫ জানুয়ারি) রাতে শহরের চাষাঢ়া প্রেসক্লাব ভবনে একটি রেস্টুরেন্টে নির্বাচন পরবর্তী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

তিনি বলেন, মাদক সন্ত্রাস চাঁদাবাজি ইভটিজিং এগুলো বন্ধ করতে সকলের সহায়তা লাগবে। এর মাঝে অনেকেই জড়িত আছে। এগুলো নিয়ন্ত্রণের দায়িত্ব পুলিশের। আজ একজন ভালো অফিসার থাকলে সব বন্ধ, কাল ভালো অফিসার না থাকলে আবার চলবে। আমি এসব বন্ধে মাঠে নামতে চাচ্ছি।

এসব সমস্যা আমার একার পক্ষে সমাধান সম্ভব নয়। আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি মাদক নির্মূল করবো। এবার আমি এ কাজটি করতে চাচ্ছি। কোন দল দেখবোনা আমি। নারায়ণগঞ্জ প্রেসক্লাব, বার, সাংবাদিক, আলেম, ওলামা, পুরোহিত, সমস্ত কমিশনার সবাইকে নিয়ে আমি কাজ করবো। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, এর মধ্যে কোন রাজনীতি নেই। আমি কোন রাজনীতির জন্য এটা করছিনা।

তিনি বলেন, আগামী ২৭ তারিখ শনিবার থেকে একেএম সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে আমরা শুরু করবো। আমরা আগে সবাইকে নিয়ে বসবো। সকল শ্রেণীপেশার মানুষদের একত্র করে কে কি বলতে চায়, শুনবো। সবার সাথে কথা বলে, সবাই মিলে সিদ্ধান্ত নেব কিভাবে আমরা আগাব। এরপর প্রতিটা ওয়ার্ডে আমরা একটা করে কমিটি গঠন করবো। এরপর আমরা জুমের মাধ্যমে অনলাইনে মিটিং করবো।

প্রতিটি ওয়ার্ডে আমরা মেডিকেল ক্যাম্প করবো, যারা আমার মত টাকার জন্য পরীক্ষার ফরম ফিলাপ করতে পারেনি তাদের সহযোগিতা করবো। আমরা পারবো আশা করি। জাতির পিতার কন্যার শিক্ষা এটি, যে কয়দিন বেঁচে আছ সাধারণ মানুষের জন্য কাজ করো।

শামীম ওসমান আরো বলেন, সামনে ১-২ টা মাস ক্রুশিয়াল টাইম। একটা অর্থনৈতিক ধাক্কা দেয়ার চেষ্টা করা হবে। যারা আপনাদের সকাল বিকাল স্বপ্ন দেখিয়েছিল ক্ষমতায় আসবে। যারা আগুন দিয়েছে তাদের ছবি ভিডিও আছে। যারা আগুন দিচ্ছে তাদের যাবজ্জীবন শাস্তি হবে। অনেক বড় বড় নেতার সাজা হয়েছে, যারা আপনার চেয়ে অনেক বড়। যা হবার হয়ে গেছে, সামনে যেন আর না হয় সেজন্য চেষ্টা করতে হবে। নো ভায়োলেন্স। নারায়ণগঞ্জটা আমাদের সবার, আমার ছেলে মেয়ের জন্য যখন পরিবার কাঁদবে সেটা কষ্ট লাগবে। এটাকে দুর্বলতা ভাববেন না, আমাদের নারায়ণগঞ্জ ও মানুষ ভালো থাকুক এটাই আমার চাওয়া।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ