মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪১

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     শামীম ওসমান ও মেয়র আইভী ছাড়া কারো কথা শুনবো না:হুমায়ুন মৃধা
শামীম ওসমান ও মেয়র আইভী ছাড়া কারো কথা শুনবো না:হুমায়ুন মৃধা
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

শহর প্রতিনিধি

মহানগর আ’লীগের ৯টি ওয়ার্ডে পদবঞ্চিত নেতাদের উদ্যোগে নবঘোষিত কমিটিকে অবাঞ্চিত ঘোষনা করে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ ফেব্রুয়ারী বিকেলে বন্দর ২১নং ওয়ার্ডস্থ শাহীমসজিদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আ’লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা।

নবীগঞ্জ ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি তথা ২৪নং ওয়ার্ডে আ’লীগ নেতা শাহআলম মিয়ার সভাপতিত্বে ও থানা ছাত্রলীগ সভাপতি ও ২১নং ওয়ার্ডের আ’লীগ নেতা নাজমুল হাসান আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন ১৯নং ওয়ার্ড আ’লীগ নেতা ফয়সাল মোহাম্মদ,আলমগীর,২০নং ওয়ার্ড আ’লীগ নেতা শহিদ হাসান মৃধা,মোয়াজ্জেম হোসেন বলাই,জাহাঙ্গীর হোসেন,২১নং ওয়ার্ড আ’লীগ নেতা নাজমুল হাসান আরিফ,২২নং আ’লীগ নেতা ও সাবেক থানা ছাত্রলীগ সভাপতি জাকির হোসেন,আমিরুল ইসলাম,২৩নং ওয়ার্ড আ’লীগ নেতা কুদ্দুছ,আঙ্গুর,২৪নং ওয়ার্ড আ’লীগ নেতা শাহআলম,পির মোহাম্মদ পিরু,২৬নং ওয়ার্ড আ’লীগ নেতা আনোয়ার হোসেন আনু,২৭নং ওয়ার্ড আ’লীগ নেতা ও ২৭নং ওর্য়্ডা কাউন্সিলর সিরাজুল ইসলাম প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মহানগর আ’লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা বলেন,আনোয়ার ভাই আমার গুরু আমি তাকে সম্মান জানিয়েই কথা বলব। পূর্বে মহানগর আ’লীগের কমিটি হয়েছে ২০১৪ সালে। ইতিমধ্যে ১০বছর অতিবাহিত হয়ে গেল এখনও তারা একটা ওয়ার্ড কমিটি উপহার দিতে পারেন নাই। আজকে ফেসবুকে দেখলাম একটা লেখা “কাকায় মানকা চিপায় পড়ছে”। আসলে আনোয়ার ভাই বড় ভাই সম্মান করি কিছু বলতে পারি না। তারা কমিটি দিল অথচ একটা প্রেসকনফারেন্সও করেন নাই। এমন কমিটি মেনে নেয়া যায় না। এই কমিটি নিয়ে ফেসবুকে লিখেছিলাম রাজারের ছেলে.স্বাধীনতা বিরোধী ও ওয়ানম্যান শো নেতাদের কমিটিতে পদ দেয়া হয়েছে। এটা মিথ্যা লেখি নাই। মদনগঞ্জে ১৯নং ওয়ার্ডে রাজাকারের ছেলেকে সভাপতি করা হয়েছে,মদনপুরে ২৭নং ওয়ার্ডে একজন মুক্তিযোদ্ধা হত্যাকারী লিষ্টেড আসামী আলাউদ্দিন মিয়ার ছেলে মামুনকে সভাপতি করা হয়েছে। ২১নং ওয়ার্ডে সাধারন সম্পাদক করা হয়েছে মনিরুজ্জ¥ান খোকনকে। তার শ^শুর জামায়াতের নাশকতায় গ্রেফতার হয়েছিল। আ’লীগের মধ্যে কি এমন করুন দশা হয়ে গেছে। একজন প্রতিবন্ধী বুলবুলকে সভাপতি বানানো হয়েছে। যাকে জোর করে সভাপতি বানিয়েছে তারা। সিকিউরিটি গার্ডকে সভাপতি বানিয়েছে। ছি ছি এর চেয়ে লজ্জা আর কি হতে পারে। আমি ৪৬ বছর ধরে রাজনীতি করি। আপনাদের কারনে আজ আ’লীগ অফিসে তালা জুলেছে। রেহাই পাবেন না। আমাকেও হুমকি দেয়া হচ্ছে। আমার কচুও করতে পারবেন না আপনারা। মনে রাখবেন আমাদেও নেতা শামীম ওসমান। আমাদের নেতা শামীম ওসমান ও মেয়র আইভী ছাড়া কারো কথা শুনবো না। অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করতে হবে।

সভাশেষে তারা বন্দর শাহীমসজিদ মাদ্রাসা মাঠ থেকে পকেট কমিটি বাতিল কর,মনগড়া কমিটি মানি না এসব শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে বন্দর বাসষ্ট্যান্ড এসে মিছিলটি সমাপ্ত করেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক