বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫২

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আজমেরি ওসমানের নামে চাদা আদায় : থানায় মামলা
আজমেরি ওসমানের নামে চাদা আদায় : থানায় মামলা
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

বন্দর প্রতিনিধি : বন্দরে আজমীর ওসমানের পরিচয় দিয়ে রাস্তা সংস্কার কাজে সহযোগিতার কথা বলে ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজারের নিকট থেকে ২ লাখ টাকা দাবি করে ১ লাখ টাকা হাতিয়ে  নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় এরস্টোক্রেটিক কনস্ট্রাকশন ফার্মের ম্যানেজার মোঃ ফিরোজ হাওলাদার বাদী হয়ে গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে অজ্ঞাতনামা  আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। এর আগে গত বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ২টায় বন্দর থানার কলাবাগ চৌধুরীবাড়ী ব্রীজের পূর্ব পাশ্বে টাকা নেওয়ার  ঘটনাটি ঘটে।
জানাগেছে, সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি মৌচাক এলাকার এসকেন্দার হাওলাদারের ছেলে ফিরোজ  হাওলাদার মুকুল দীর্ঘদিন ধরে এরস্টোক্রেটিক কনস্ট্রাকশন ফার্মে ম্যানাজারের দায়িত্ব পালন করে আসছে। বন্দরে চলমান উন্নয়ন কাজের বন্দর কলাবাগ টু চৌধুরী বাড়ি কলাগাছিয়া রাস্তার সংস্কার কাজ পায় উল্লেখিত প্রতিষ্ঠানটি। এ সুবাধে গত ১৯ ফেব্রুয়ারি অজ্ঞাত নামা ব্যক্তি ০১৭২১২৭৬৮৫৭ নাম্বারের মোবাইল থেকে ম্যানেজারের মোবাইলে  ফোন করে আজমীর ওসমান পরিচয় দিয়ে কাজে সহযোগিতার নামে ২ লাখ টাকা দাবি করে। পরবর্তী ২১ ফেব্রুয়ারি উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে  বলে বন্দর কলাবাগ আসিয়া ব্রিজের পাশে দাঁড়িয়ে থাকা অজ্ঞত ব্যক্তির নিকট ১লাখ টাকা দেওয়ার জন্য।  পরে ওই দিন দুপুর সোয়া ২টা প্রতিষ্ঠানটি ম্যানেজার ফিরোজ হাওলাদার মুকুল ব্রীজের সামনে দাড়িয়ে থাকা অজ্ঞাতনামা ব্যক্তির নিকট ১ লাখ টাকা দিয়ে চলে আসে। পরবর্তীতে গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় উক্ত অজ্ঞতানামা ব্যক্তি ম্যানেজারের মোবাইলে ফোন করে বিকাশ নাম্বার ০১৬২৯৮৯২০৪৪ পাঠিয়ে আরো ১ লাখ টাকা দাবি করে। বিষয়টি ম্যানেজার প্রতিষ্ঠানের সিওকে অবগত করার পর অজ্ঞাত ব্যক্তির  ০১৭২১২৭৬৮৫৭ নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান