শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:১৩

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে নাসিকের রাস্তা কেটে অবৈধ গ্যাস সংযোগ নারী কাউন্সিলিরের ভাইয়ের বিরুদ্ধে
বন্দরে নাসিকের রাস্তা কেটে অবৈধ গ্যাস সংযোগ নারী কাউন্সিলিরের ভাইয়ের বিরুদ্ধে
  সর্বশেষপ্রধান সংবাদসিটি কর্পোরেশন || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
বন্দর প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দরে প্রকাশ্য দিবালোকে সিটি করপোরেশনের আরসিসি সড়ক কেটে অবৈধ গ্যাস সংযোগ দেয়ার অভিযোগ উঠেছে। বুধবার সকাল থেকে নাসিকের ২৩ নম্বর ওয়ার্ডের সিএসডি এলাকায় এই সংযোগ কাজ করতে দেখা যায়।
খবর পেয়ে বন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মনির ঘটনাস্থলে এলে পালিয়ে যায় সংযোগকারীরা। অভিযোগ উঠে, স্থানীয় নারী কাউন্সিলির শাওন অংকনের ভাই পাভেল এবং স্থানীয় বাসিন্দা নুরুল ইসলামের নেতৃত্বে এই অবৈধ গ্যাস সংযোগের কাজ হয়েছে। যদিও তা অস্বীকার করেছেন কাউন্সিলর শাওন।
সরেজমিনে দেখা যায়, ‘সিএসডি এলাকায় প্রকাশ্যে আরসিসি রাস্তা কেটে অবৈধ গ্যাস সংযোগের কাজ করছে কয়েকজন ব্যক্তি। এসময় সেখানে দেখা যায় কাউন্সিলর শাওন অংকনের ভাই পাভেলকে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বন্দর পুলিশ ফাঁড়ির এএসআই মনির। পরে পুলিশকে ম্যানেজ করার জন্য পাভেল কাউন্সিলর শাওন অংকনের অফিসে নিয়ে যায়। তবে ততক্ষনে বন্ধ হয়ে যায় সংযোগের কাজ।
এই বিষয়ে সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অংকন বলেন, ‘এলাকার কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছিলো। পরিচিত বিধায় তাদের ছাড়িয়ে আনতে গিয়েছিলো। আমি বলে দিয়েছি, ধরে নিলে নিয়ে যায়, তুমি আর যাবা না। আমি মাত্রই ফোন দিয়ে বলেছি সে যেন চলে আসে।
একই বিষয়ে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউছার আশা বলেন, আরসিসি রাস্তা কাটার অনুমতি কাউকে দেয়া হয়নি। আমি শুনেছি সেখানে পুলিশ আসছে, আমি তাকে ফোন করে বলে দিয়েছি রাস্তা কেটে যারাই গ্যাস সংযোগ দিচ্ছে তাদের সবাইকে আটক করে থানায় নিয়ে যাবেন। তাদের বিরুদ্ধে আমি নিজেই থানায় গিয়ে অভিযোগ করবো বলে জানান তিনি।
বন্দর পুলিশ ফাঁড়ির এএসআই মনির হোসেন বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে পৌছার টের পেয়ে লোকজন পালিয়ে যায়। তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি