শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৪:৪৯

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদন্ড
নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদন্ড
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার দায়ের করা পারিবারিক কলহের জের ধরে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. আমিনুল হক এই রায় ঘোষণা করেন।
দ-প্রাপ্ত হলেন- রূপগঞ্জের টাওরা এলাকার বাসিন্দা মো. ফজলু মিয়ার ছেলে মো. এবাদুল্লাহ। রায় ঘোষণার সময়ে সে পলাতক ছিলো। সেই সাথে হত্যাকা-ের পর থেকেই সে পলাতক রয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, ২০০০ সালের ৭ জুলাই রূপগঞ্জে থানার দায়ের করা স্ত্রী লিপি হত্যা মামলায় স্বামী মো. এবাদুল্লাহকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. সালাহ উদ্দিন সুইট বলেন, ২০০০ সালের ২ ফেব্রুয়ারি রূপগঞ্জের টাওরা এলাকার বাসিন্দা মো. ফজলু মিয়ার ছেলে মো. এবাদুল্লাহর সাথে একই এলাকার বাসিন্দা নজুমুদ্দিনের মেয়ে লিপি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে ছিলো। বিভিন্ন সময় এবাদুল্লাহ তার স্ত্রীকে মারধর করতো।
তিনি আরও বলেন, পারিবারিক কলজের জের ধরেই ওই বছরের ৫ জুলাই লিপি আক্তারকে তার স্বামী এবাদুল্লাহ হত্যা করে পালিয়ে যায়। সেই সাথে বাড়ির কাছেই একটি মাঠ থেকে লিপি আক্তারের লাশ উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় স্ত্রী লিপি আক্তারের বাবা নজুমুদ্দিন রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আদালত বিচার কার্যক্রম শেষে ৯ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামীর অনুপস্থিতে এই রায় ঘোষণা করেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ