মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪০

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে সড়ক র্দূঘটনায় অছিমন নিহত
বন্দরে সড়ক র্দূঘটনায় অছিমন নিহত
  সর্বশেষপ্রধান সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪

বন্দর প্রতিনিধি: বন্দরে সড়ক দুর্ঘটনায় অছিমন বেগম (৫১) নামে নারী নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। নিহত অছিমন বেগম ঢাকা ডেমরা থানার পশ্চিম সানারপাড় এলাকার আবুল কালাম মিয়ার স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে কাইয়ুম মিয়া বাদী হয়ে শনিবার (২ মার্চ)  দুপুরে অজ্ঞাত নামা চালককে আসামী করে বন্দর থানায় সড়ক দুর্ঘটনা আইনে এ মামলা দায়ের করেন।  এর আগে গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা নামক এলাকায় এ র্দূঘটনাটি ঘটে। র্দূঘটনার পর থেকে ঘাতক চালক পলাতক রয়েছে। সড়ক র্দূঘটনার খবর কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্হল পরিদর্শন করে লাশ উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় নিয়ে আসে। পরে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ  মৃত ব্যাক্তি নাম পরিচয় জানার জন্য  নারায়ণগঞ্জ সিআইডিকে  অবগত করলে খবর পেয়ে সিআইডিতে র্কমরত এএসআই আসাদ কাঁচপুর হাইওয়ে থানা এসে অজ্ঞাত  মৃত ব্যাক্তির আঙ্গুল ছাপ নিয়ে নাম পরিচয় শনাক্ত করে নিহতের পরিবারকে সংবাদ জানায়। খবর পেয়ে নিহতের স্বজনরা  সংশ্লিষ্ট থানায় এসে মৃতদেহ শনাক্ত করে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট হাইওয়ে থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত ভাবে আবেদন করলে হাইওয়ে পুলিশ বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি প্রদান করে। নিহতের ছেলে কাইয়ুম  জানায়, গত বৃহস্পতিবার সকাল ১০টায় আমার মা অছিমন বেগম  বাড়ির কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরবর্তী সময়ে গত শুক্রবার দুপুর ১টায় মামা সামছুদ্দিন ফোনের মাধ্যমে আমাকে জানায় আমার মা বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা নামক এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক