রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫১

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     দ্রুততম সময়ে নামজারী দিয়ে জেলায় প্রথম আড়াইহাজার উপজেলা
দ্রুততম সময়ে নামজারী দিয়ে জেলায় প্রথম আড়াইহাজার উপজেলা
  সর্বশেষপ্রধান সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ৩ মার্চ, ২০২৪

আড়াইহাজার প্রতিনিধি আড়াইহাজারে নামজারীতে কমেছে দীর্ঘসূত্রিতা। দ্রুততম সময়ে নামজারী দিয়ে নারায়ণগঞ্জ জেলায় প্রথম হয়েছে আড়াইহাজার উপজেলা ভূমি অফিস।
জানা গেছে, মাত্র ১৬ দিনে নামজারী হচ্ছে। সন্তুুষ প্রকাশ করেছেন সেবা গ্রহীতারা। ভূমি সেবার ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে আড়াইহাজার উপজেলায়। ১০টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত আড়াইহাজার উপজেলার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
ভূমি মন্ত্রনালয়ের ওয়েব সাইডে দেখা গেছে, ফেব্রুয়ারী মাসে গড়ে ১৬ দিনে নামজারী দিচ্ছে আড়াইহাজার উপজেলা ভুমি অফিস। এর আগে একটি নামজারী নিষ্পত্তি হতে গড়ে অনেক বেশী সময় লেগে যেত । ওয়েব সাইডে দেখা গেছে সোনারগাঁয়ে সময় লাগে ১৮ দিন, ফতুল্লায় সময় লাগে ১৯ দিন, সদরে সময় লাগে ২০ দিন, সিদ্ধিরগঞ্জে সময় লাগে ২০ দিন, বন্দরে ২৪ দিন ও রুপগঞ্জে ৩১ দিন। সেই হিসেবে জেলায় প্রথম ভূমি অফিস আড়াইহাজার ।
আড়াইহাজারে ভূমি সেবার ক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন। ই-নামজারী, মিস মোকদ্দমা, ভূমি উন্নয়ন কর প্রদানসহ ভূমি বিষয়ক সেবাগুলো দ্রুত এবং হয়রানিমুক্ত পরিবেশে প্রদান করা হচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের ভূমিসেবা ডিজিটালাইজেশন মনিটরিং সেলের ভূমি বিষয়ক সেন্ট্রাল ডাটাবেইজ এর তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ জেলার মধ্যে আড়াইহাজার উপজেলা সবচেয়ে কম সময়ে নামজারী দিচ্ছে।
এছাড়া দ্রুত সময়ে মিস মোকদ্দমা নিষ্পত্তি, ভূমি উন্নয়ন কর আদায়, খাস জমি ব্যবস্থাপনা, আশ্রয়ন প্রকল্প সংক্রান্ত কার্যক্রম স্বচ্ছতার সাথে সম্পাদন করা হচ্ছে।
সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনক বলেন, ভূমিসেবাকে সহজীকরণ এবং জনবান্ধব করার লক্ষ্যে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং উপজেলা নির্বাহী অফিসারের নির্দশনায় উপজেলা ভূমি অফিস, আড়াইহাজার নিরলস কাজ করে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশে সেবার মান উন্নয়নে ভূমিসেবাকে ডিজিটাইজেশনের বিকল্প নাই। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ডিজিটাল ভূমিসেবা থেকে স্মার্ট ভূমিসেবা রূপান্তরে আমরা বদ্ধ পরিকর।
তিনি আরও বলেন, “ভূমিসেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল” শ্লোগানকে ধারণ করে ভূমি মন্ত্রণালয় ভূমি সেবাকে ডিজিটাইজ করার উদ্যোগ গ্রহণ করেছিল। সেটিকে আরও এক ধাপ এগিয়ে নিতে ডিজিটাল ভূমি সেবা থেকে স্মার্ট ভূমি সেবায় রূপান্তরের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করা হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ