রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:২৪

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বিদ্যালয়ের পরিত্যক্ত টিনের ঘর ও আসবাবপত্র বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে
বিদ্যালয়ের পরিত্যক্ত টিনের ঘর ও আসবাবপত্র বিক্রির অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে
  সর্বশেষপ্রধান সংবাদ‌শিক্ষা ও ক্যাম্পাস || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২০ মার্চ, ২০২৪

সোনারগা প্রতিনিধি  নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টিনের ঘর ও আসবাবপত্র বিক্রির অভিযোগ উঠেছে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ১১২ নং দামোদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মেরিনা সুলতানার বিরুদ্ধে। কতৃপক্ষকে না জানিয়ে তিনি এ কাজ করেন ।এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
ইতিমধ্যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মেরিনা সুলতানা রাতের আঁধারে স্কুলের মালামাল চুরি করে বলে অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় উপজেলার আনন্দবাজারে ভারপ্রাপ্ত শিক্ষিকা মেরিনা সুলতানাকে রাস্তায় দাঁড় করিয়ে চুরি করে সরাকারি স্কুলের মালামাল বিক্রি করার কারণ জানতে চেয়ে দমকাতে দেখা যায়। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইতোমধ্যে ভাইরাল।
সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বললে তারা জানান, দামোদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা মেরিনা সুলতানা ম্যানেজিং কমিটিকে না জানিয়ে বিভিন্ন সময়ে বিদ্যালয়ের পুরাতন টিনের ঘর ও পুরনো আসবাবপত্রসহ মূল্যবান মালামাল রাতের আঁধারে বিক্রি করে টাকা হাতিয়ে নিচ্ছে। এলাকাবাসী আরও বলেন, স্কুল ছুটি হওয়ার পর রাত আটটা নয়টা পর্যন্ত ভারপ্রাপ্ত শিক্ষিকা স্কুলে অবস্থান করেন। এবং সু্যোগ বুঝে বিভিন্ন সময়ে
স্কুলের মালামাল বিক্রি করে দেন। পরে সে নিজে বাদী হয়ে বিদ্যালয়ের মালামাল চুরি হয়েছে উল্লেখ করে থানায় অভিযোগ দায়ের করেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর ১৯ মার্চ সকালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বিদ্যালয়ের আশপাশের বিভিন্ন বাড়িতে গিয়ে এব্যাপারে সংবাদ কর্মীদের কিছু না বলতে অনুরোধ করেন।
এ ব্যাপারে দামোদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মেরিনা সুলতানা বলেন, তিনি বিদ্যালয়ের কোনো মালামাল চুরি করেননি, বিভিন্ন সময় মালামাল চুরি হয়েছে এবং চুরির ঘটনায় তিনি থানায় অভিযোগওপায়নি করেছেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইলের মুঠোফোনে কল দিয়ে জানতে চাইলে তিনি বলেন, তিনি দূরে থাকেন, দামোদরদী স্কুলে যাওয়া হয় না। তাই আসবাবপত্র চুরির বিষয়টি তার জানা নেই।

এ ব্যাপারে সোনারগাঁও উপজেলা শিক্ষা কর্মকর্তা দৌলতর রহমানের সাথে কথা বললে তিনি জানান, দামোদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মেরিনা সুলতানা
সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতে একাধিকবার বলা হলেও তিনি সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হতেন না।
গত ১৮ ও ১৯ মার্চ সকাল নয়টায় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন বিদ্যালয়ে মেরিনা সুলতানার উপস্থিতি দেখতে না পেয়ে তার জন্য অপেক্ষা করতে থাকেন। পরে সকল দশটায় মেরিনা সুলতানা বিদ্যালয়ে উপস্থিত হলে তাকে কারণ দর্শানোর নোটিশ করা হয়। তিনি আরও বলেন,ভাইরাল হওয়া ভিডিওটি আমি দেখেছি এবং ওই শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পেয়েছি। তদন্ত করার ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ