বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৪

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে র্শীষ সন্ত্রাসী কাবিলা বাহিনীর হামলায় পিতা ও পুত্র জখম
বন্দরে র্শীষ সন্ত্রাসী কাবিলা বাহিনীর হামলায় পিতা ও পুত্র জখম
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

বন্দর প্রতিনিধি:  বন্দরে র্শীষ সন্ত্রাসী ও বিএনপি নামধারী নেতা কাবিলা ও তার সন্ত্রাসী বাহিনীর হামলায় পিতা ও পুত্র জখম হয়েছে। আহতরা হলো একতা সমবায় সুপার মার্কেট মালিক  বহুমুখি সমবায় সমিতি সদস্য বিল্লাল হোসেন (৫২) ও তার ছেলে আব্দুল করিম (২০)। স্থানীয়রা আহতদের জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুর আড়াইটায় বন্দর উপজেলার মদনপুর ওভার ব্রীজের পশ্চিম উত্তর কোনে বাখরখানি দোকানের সামনে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। এ ব্যাপারে উল্লেখিত মার্কেট মালিক সমিতির সদস্য আহত বিল্লাল হোসেন বাদী হয়ে সন্ত্রাসী হামলার ঘটনার ওই দিন রাতে র্শীষ সন্ত্রাসী  কাবিলা, বাবুল শেখ, অপুু, দিপু, নাজমুলসহ ৭ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। আহতের তথ্য সূত্রে জানাগেছে,  বন্দর উপজেলার উত্তর অঞ্চলের সন্ত্রাসীদের গডফাদার বিড়ি সুরুজের অনৈতিক কর্মকান্ডে  মদনপুর একতা সমবায় সুপার মার্কেট মালিক বহুমুখী সমবায় সমিতি সদস্যরা চরম ভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে । উল্লেখিত মার্কেটের সদস্যদের মার্কেট ছাড়া করার জন্য একের পর এক সদস্যদের বিরুদ্ধে  মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে প্রতিনিয়ত হয়রানি করে আসছে। এরধারাবাহিকতায় বৃহস্পতিবার বেলা আড়াইটায়   মদনপুর এলাকার মূর্তিমান আতংক বিড়ি সুরুজ পালিত কর্মচারী নাজমুল হাসান সরকারের দায়েরকৃত একটি চাঁদাবাজির অভিযোগ  তদন্ত আসে বন্দর থানা পুলিশ । পরে তদন্ত শেষে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পর ও মদনপুরের বিড়ি সুরুজের পালিত সন্ত্রাসী মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকার মৃত ইয়াসিন মিয়ার ছেলে বন্দর থানার একাধিক মামলার আসামী সন্ত্রাসী কাবিলা একই এলাকার কামাল শেখের ছেলে বাবুল শেখ একই এলাকার কামাল মিয়া দুই ছেলে অপু ও দীপু দেওয়ানবাগ এলাকার কালাচান মিয়ার ছেলে মনির হোসেন ও সোনারগাঁ থানার মাঝেরচর এলাকার মোসলেম মিয়ার ছেলে মতিনসহ অজ্ঞাত নামা আরো ৫/৬ জন চিহৃিত সন্ত্রাসী আমাকে ও আমার সন্তান আব্দুল করিমকে হত্যার উদ্দেশ্য বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে। পরে স্থানীয় এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান