শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:৩৫

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ২৫ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ না হলে মালিকদের বাড়ি ঘেরাও
২৫ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ না হলে মালিকদের বাড়ি ঘেরাও
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪

শহর প্রতিনিধি

আগামী ২৫ রমজানের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ও মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। নয়তো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের অফিস বাসা বাড়ি ঘেরাও করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেছে শ্রমিক নেতৃবৃন্দ। বুধবার ৩ এপ্রিল ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাসসহ গেজেট অনুযায়ী সমস্ত বকেয়া পাওনা পরিশোধ করা, শ্রমিক ছাটাই নির্যাতন বন্ধসহ শ্রমিক স্বার্থ বিরোধী সকল কালো আইন বাতিল করার দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে আয়োজিত মানববন্ধনে এ হুশিয়ারী উচ্চারণ করা হয়। বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন ও মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার যৌথ উদ্যোগে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি জুয়েল প্রধানের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবুজ শিকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি মঈন মাহমুুদ, সহসভাপতি লিয়াকত আলী, চট্টগ্রাম বিভাগীয় কমিটির উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নু, বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কবির হোসেন, সহ সম্পাদক আক্তার হোসেন, নারায়ণগঞ্জ শাখার সভাপতি নিজাম উদ্দিন খাঁন, মিরাজ হোসেন প্রমুখ।

মানববন্ধনে সবুজ শিকদার বলেন, আমরা তো মালিকদের কাছে যাকাত ফেতরা চাইনা। আপনারা আলিশান গাড়িতে ঘুরেন যাকাত ফেতরার টাকা দিয়ে কেনা কাপড় গরীব মিসকিনদের দিয়ে ফটোসেশন করে নিজেদের প্রচারণা করেন। অথচ আমাদের শ্রমিকদের বকেয়া বেতন বোনাসের জন্য সমুদ্র নদীতে থাকতে হয় সড়কে ঘুরতে হয়। আমরা আগামী ২৫ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন বোনাসসহ গেজেট অনুযায়ী সমস্ত বকেয়া পাওনা পরিশোধ করতে হবে। সমস্ত প্রতিষ্ঠান ছুটি দিয়ে শ্রমিকদের নিরাপদে বাড়িতে যাওয়া ও কর্মস্থলে ফিরে আসার জন্য নৌপথ ও সড়কপথে নিরাপদ পরিবহনের ব্যবস্থা করতে হবে। যদি ২৫ রমজানের মধ্যে শ্রমিকদের বেতন বোনাসসহ বকেয়া পাওনাদি পরিশোধ করা না হয় তাহলে মালিকদের কারখানা ও বসতবাড়ি ঘেরাও করা হবে। প্রতি বছরই ঈদের উৎসব আসলে আমাদেরকে আন্দোলনে নামতে হয়। আমার প্রশ্ন কেন আমাদের পাওনার জন্য রাস্তায় নামতে হবে। এর একটা স্থায়ী সমাধান হওয়া দরকার।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ