মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:০১

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে যাত্রী চলাচল নির্বিঘ্নে জেলা প্রশাসন ও নৌমন্ত্রনালয়ের টিমের পরিদর্শন
নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে যাত্রী চলাচল নির্বিঘ্নে জেলা প্রশাসন ও নৌমন্ত্রনালয়ের টিমের পরিদর্শন
  সর্বশেষপ্রধান সংবাদঅতিথি কলাম || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
শহর প্রতিনিধি
পবিত্র ঈদুল ফিতরের আর দুইদিন বাকী থাকলেও। যাত্রী খরায় ভুগছে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে  চলাচলকারী লঞ্চগুলো। লঞ্চ মালিক শ্রমিকরা  বলছেন, কয়েকদিনে স্বাভাবিকের তুলনায় যাত্রীর সংখ্যা কিছুটা বাড়লেও তা আশানুরূপ নয়।  নিয়মমাফিক লঞ্চ চলাচল করলেও লঞ্চ মালিক-শ্রমিকদের প্রত্যাশার চেয়ে যাত্রী অনেক কম। সোমবার লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বহন এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের টিম।
সোমবার (৮ এপ্রিল) নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল ঘুরে দেখা যায়, টার্মিনালে তেমন একটা ভিড় নেই। চাঁদপুর, শরিয়তপুর, মতলব, রামচন্দ্রপুর, মুন্সিগঞ্জ রুটের লঞ্চগুলো অনেকটাই ফাঁকা। শুধুমাত্র চাঁদপুর রুটের যাত্রীদের কিছুটা ভিড় দেখা গেছে।
যাত্রীরা জানান, বেশি ভিড় না থাকায় তারা অনেকটা স্বাচ্ছন্দে ও আরাম করেই বাড়ি ফিরতে পারছেন।  এদিকে লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বহন এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের টিম। এসময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের শিপিং বিভাগের ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার মোঃ মাহবুবুর রশিদ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনোনীতা দাসের নেতৃত্বে পৃথক দু’টি টিম নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন।এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম মোঃ শহীদউল্যাহ, উপপরিচালক মোবারক হোসেন, উপপরিচালক (নৌনিট্রা) বাবু লাল বৈদ্য, লঞ্চ মালিক সমিতির সহসভাপতি রাজা হোসেন প্রমুখ।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের  উপপরিচালক (নৌনিট্রা) বাবু লাল বৈদ্য জানান, নারায়ণগঞ্জ থেকে ৫টি রুটে ৩৫টি লঞ্চ চলাচল করছে। যার মধ্যে হাইডেকের লঞ্চ ৪টি। নারায়ণগঞ্জ থেকে নরিয়া-ভোজেশ্বর রুটে ২ টি, নারায়ণগঞ্জ থেকে ঈদগাহ ফেরিঘাট রুটে ১টি ও নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর রুটে ১টি হাইডেকের লঞ্চ চলাচল করছে। এছাড়া লোয়ার ডেকের লঞ্চ ৩১টির মধ্যে  চাঁদপুর রুটে ১৫টি, মুন্সিগঞ্জ রুটে ৭টি, মতলব রুটে ৭টি ও রামচন্দ্রপুর ২ টি লঞ্চ চলাচল করছে। তিনি আরো জানান, এ বছর নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে আশানুরূপ যাত্রী নেই। চাঁদপুর রুটে যাত্রীদের চাপ কিছুটা বাড়লেও অন্যান্য রুটে যাত্রী কম।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম মোঃ শহীদউল্যাহ জানান, লঞ্চগুলোতে যাত্রীদের নিরাপত্তা ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনালে পরিদর্শন করা হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক