মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪১

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আরেক প্রার্থীর অভিযোগ
বন্দরে দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আরেক প্রার্থীর অভিযোগ
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনে কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন অপর এক প্রার্থী। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন অভিযোগ দাখিলকারী প্রার্থী মাহমুদুল হাসান। তিনি আরেক চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনের ছেলে। এর আগে সোমবার (১৫ এপ্রিল) নির্বাচন কমিশনে লিখিতভাবে এ অভিযোগ করেছেন তিনি। মাহমুদুল হাসান সাবেক বন্দর উপজেলা চেয়ারম্যান ও প্রার্থী, বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুলের বিরুদ্ধে করখেলাপীর অভিযোগ ও আরেক প্রার্থী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ানের বিরুদ্ধে মামলার তথ্য গোপনের অভিযোগ এনে নির্বাচন কমিশনে তাদের প্রার্থিতা বাতিলের আবেদন করেছেন। একটি অভিযোগে আতাউর রহমান মুকুলকে করখেলাপী উল্লেখ করে তিনি লিখেছেন, নির্বাচনী আইন অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে সকল প্রকার ব্যাংক ঋণ, আয়কর, বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য সেবা খাতে দায়মুক্ত থাকতে হবে।

মোঃ আতাউর রহমান (মুকুল) আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি সিলভার ক্রিসেন্ট হাসপাতাল লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান। উক্ত প্রতিষ্ঠানের ২০১৩-২০১৪ করবর্ষ হইতে ২০১৯-২০২০ করবর্ষ পর্যন্ত ৪ লাখ ৭২ হাজার ৭২৭ টাকা বকেয়া এবং ২০২০-২০২১ করবর্ষ হইতে ২০২৩-২০২৪ করবর্ষ পর্যন্ত আয়কর রিটার্ণ দাখিল করেন নাই বিধায় উক্ত প্রতিষ্ঠান কর খেলাপী হিসাবে বিবেচিত হওয়ার যোগ্য। যেহেতু মোঃ আতাউর রহমান (মুকুল) উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ৫০ শতাংশ শেয়ারের মালিক, সেহেতু তিনিও একজন করখেলাপী হিসারে বিবেচিত। এমতাবস্থায়, উল্লিখিত তথ্য-উপাত্তের ভিত্তিতে আতাউর রহমান মুকুলকে একজন করখেলাপী হিসাবে চিহ্নিত করে তার মনোনয়নপন বাতিলপূর্বক আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।

আরেকটি অভিযোগে একেএম আবু সুফিয়ানকে মামলার তথ্য গোপনের অভিযোগ এনে তিনি লিখেছেন, নির্বাচনী আইন অনুযায়ী প্রত্যেক প্রার্থীকে তার নির্বাচনী হলফনামায় সকল ব্যক্তিগত তথ্য নির্ভুল ও সঠিকভাবে উপস্থাপন করার বাধ্যবাধকতা রয়েছে। এ কে এম আবু সুফিয়ান আসন্ন বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। কিন্তু এ কে এম আবু সুফিয়ান নারায়ণগঞ্জ সদর মডেল থানার আই.আর নং-১৪, ০৫ই ডিসেম্বর ২০১৯ ইং সময় ১৫ টা ৩০ ধারা: ১৯-৯ ১৮৭৮ সালের অস্ত্র আইন তৎসহ ১৪৩/১৪৪/১৪৯/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৪, পেনাল কোড ১৮৬০ মামলার বিবরণটি তার জমাকৃত মনোনয়নপত্রে উল্লেখ করেন নাই। যা নির্বাচনী আইনের পরিপন্থী। এমতাবস্থায়, উল্লেখিত তথ্য-উপাত্তের ভিত্তিতে এ কে এম আবু সুফিয়ানকে একজন নির্বাচনী হলফনামায় তথ্যগোপনকারী হিসাবে চিহ্নিত করে তার মনোনয়নপত্র বাতিলপূর্বক আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।

এ ব্যাপারে অভিযোগ দাখিলকারী প্রার্থী মাহমুদুল হাসান  বলেন, আমি অভিযোগ দিয়েছি এবং সঠিক তথ্য উপস্থাপন করেছি। যেহেতু একজন করখেলাপী ও আরেকজন তথ্য গোপনকারী আমি তাদের প্রার্থিতা বাতিল চাই।

অভিযোগের ব্যাপারে সাবেক চেয়ারম্যান ও প্রার্থী আতাউর রহমান মুকুল বলেন, আমি এটা শুনেছি ও জেনেছি। উল্লেখিত প্রতিষ্ঠানের মালিকানায় আমি নেই। আর যেহেতু মালিকানায় আমি নেই আমার সাথে এ অভিযোগের কোন সম্পৃক্ততা নেই। আর তাই অভিযোগটি মিথ্যা।

অভিযোগের ব্যাপারে আরেক প্রার্থী একেএম আবু সুফিয়ান বলেন, বিষয়টি আমার জানা নেই। যেহেতু জানা নেই তাই এ ব্যাপারে এখনি আমি কোন মন্তব্য করতে পারছিনা। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ প্রার্থীসহ ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তারা মনোনয়নপত্র জমা দেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এমএ রশিদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুল, জাতীয় পার্টির নেতা ও মুছাপুর ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেন এবং তার ছেলে মাহমুদুল হাসান।

জেলা রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ জানিয়েছেন, আগামী বুধবার বেলা ১১টায় জেলা নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাচাই অনুষ্ঠিত হবে। এ সময় প্রত্যেক প্রার্থী ও তার সমর্থনকারী এবং প্রস্তাবকারীকে উপস্থিত থাকতে হবে। ১৮ থেকে ২০ এপ্রিল মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিন্ধান্তের বিরুদ্ধে আপিল এবং ২১ এপ্রিল আপিল নিষ্পত্তি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। আগামী ৮ মে ভোটগ্রহণ। এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ৫৬৪ জন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক