রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৪৩

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ডাকাতি হওয়া স্বর্ন ও ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার
ডাকাতি হওয়া স্বর্ন ও ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

শহর প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জের একটি ডাকাতি মামলার আসামি রাজধানী ঢাকা থেকে ডাকাতি হওয়া তিন ভরি স্বর্ণ ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদসম্মেলন করে জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল, পিপিএম(বার) এ তথ্য দেন।
গ্রেপ্তারকৃতরা হলো- ডাকাত দলের সর্দার কামাল গাজী ওরফে আদল শেখ ওরফে বাদশা, মো: রফিকুল ইসলাম ওরফে সজিব (২৯) ও মো: আকাশ (১৮)।
পুলিশ সুপার আরো জানান, গত ১৮ এপ্রিল রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তালতলা এলাকায় দেওয়ান মঞ্জিলের দ্বিতীয় তলায় হাজী রায়হান উদ্দিন দেওয়ান মুন্নার ফ্লাটের জানালার গ্রিল কেটে অজ্ঞাত ৮/৯ জন ডাকাত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ৫১ ভরি ১১ আনা স্বর্ণ, পাঁচটি মোবাইল ফোন, একটি ম্যাকবুক এবং নগদ ১০ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যান।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গোদনাইল মধুঘর এলাকা থেকে আসামি মো: রফিকুল ইসলাম ও মো: আকাশকে গ্রেপ্তার করে।
পরে তাদের দেওয়া তথ্যমতে, ঢাকার রামপুরা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার কামাল গাজীকে গ্রেপ্তার করে এবং ডাকাতি হওয়া মালামাল থেকে তিন ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
এছাড়াও তাদের তথ্যমতে, জালকুড়ি তালতলা ডিএনডি খাল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করে ঘটনার সঙ্গে সাতজন জড়িত থাকার কথা জানিয়েছে।
গ্রেপ্তার হওয়া ডাকাত সর্দার মো. কামাল গাজীর বিরুদ্ধে আটটি ডাকাতি এবং আসামি মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে দুইটি ডাকাতির মামলা রয়েছে।
এ ডাকাতির সাথে জড়িত বাকিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ