মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:০৫

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     কবর শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে বিভিন্ন কর্ম সূচীতে যোগদান করলেন আজমেরী ওসমান
কবর শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে বিভিন্ন কর্ম সূচীতে যোগদান করলেন আজমেরী ওসমান
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

 

শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জ-৫ আসনে চারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাভরে স্মরণ করলো গোটা নারায়ণগঞ্জবাসী। দিনটি পালনে সদর-বন্দরই নয় ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁসহ ৭টি উপজেলায়ই আয়োজন করা হয় দোয়া ও কাঙ্গালীভোজসহ নানা অনুষ্ঠান। শুধু তাই নয়, ‌দিন‌টি উপল‌ক্ষে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা, রাস্তা-ঘাট, দেকানগুলো ছেয়ে গেছে নাসিম ওসমানের শোক প্রতিকৃতির ব্যানার, ফেস্টুন ও কালো কাপড়ে।

এদিকে নেতাকর্মীদের আয়োজিত এসব দোয়া ও কাঙ্গালীভোজ অনুষ্ঠানে অনুপ্রেরণা জোগা‌তে প্রায় অর্ধশতা‌ধিক স্পটে উপস্থিত হয়েছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের একমাত্র পুত্র নারায়ণগ‌ঞ্জের আগামী দি‌নের রাজনী‌তির পথ প্রদর্শক আজ‌মেরী ওসমান।

এর আগে প্রথ‌মে মাসদাইর সি‌টি কেন্দ্রীয় কবরস্থা‌নে পিতার কবর জিয়ারত ক‌রেন তি‌নি। এসময় তার সা‌থে ছি‌লেন পুত্র আলিফ ওসম‌ান। প‌রে বিশাল গা‌ড়িবহর নি‌য়ে নেতাকর্মী‌দের বি‌ভিন্ন স্প‌টে যান আজ‌মেরী ওসমান।

এসময় পিতার জন্য দোয়া কামনা করে আজমেরী ওসমান বলেন, আপনারা আমার বাবাকে কতটা ভালবাসেন তা এসব অনুষ্ঠানে আসলে বুঝা যায়। আর তাই আজ আমরা স্বপরিবারে আপানাদের আয়োজনের অংশিদার হিসেবে উপস্থিত হয়েছি। আমার মা, স্ত্রী ও ছেলে সকলেই আজ আপনাদের মাঝে হাজির হয়েছি, শুধু আপনাদের ভালবাসায়। আমি বাবার আদর্শকে বুকে ধারণ করে অসহায়-গরীবদের মাঝে সেবা দিয়ে পাশে থাকার চেষ্টা করছি। আপনারা যারা এলাকায় এলাকায় এসব আযোজন করেছেন। দিনভর পরিশ্রম দিযেছেন, মসজিদ-মাদ্রাসায় কোরআন তেলোয়াত করিয়েছেন আপনাদের সকলের কাছে আমার কৃতজ্ঞতা রইল। দোয়া করবেন যাতে করে এভাবেই বাকী জীবন আপনাদের পাশে থেকে সেবা করতে পারি।

অপর‌দি‌কে, দিনটি পালনে সকাল থেকেই প্রিয় নেতা নাসিম ওসমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলী জানায় সকল স্ত‌রের নেতাকর্মীরা। এছাড়াও ফুলের শ্রদ্ধা নিবেদনসহ বাবার সমাধির সামনে দাঁড়িয়ে দোয়া করেন আজমেরী ওসমান। এরপরই দোয়া ও কাঙ্গালীভোজ অনুষ্ঠানে অংশ নেন তি‌নি। প্রায় অর্ধশতাধিক স্পট ঘুরে ঘুরে নেওয়াজ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রাজনৈতিক, ব্যবসায়ী, স্থানীয় জনপ্রতিনিধি ও শ্রমিক সংগঠনসহ শত শতকর্মী সমর্থকরা।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক