রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫২

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     আড়াইহাজারে দীর্ঘ ১৫ বছর পর এমপির বিরুদ্ধে প্রকাশ্যে মাঠে নামলেন বর্তমান চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতারা
আড়াইহাজারে দীর্ঘ ১৫ বছর পর এমপির বিরুদ্ধে প্রকাশ্যে মাঠে নামলেন বর্তমান চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতারা
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

আড়াইহাজার প্রতিনিধি
প্রথম বারের মতো এমপি নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে গিয়ে কেন্দ্রীয় নেতারা চেয়ারম্যান প্রার্থী শাহজালাল মিয়ার পক্ষে মাঠে নামেন। মঙ্গলবার বিকালে মাঠে নামার পর থেকে বিষয়টি টক অব দি আড়াইহাজারে পরিনত হয়েছে।

জানা গেছে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহাজালাল মিয়ার পক্ষে সরাসরি মাঠে নামলেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মুজাহেদুর রহমান হ্যালো সরকারসহ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতারা। এর মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী ও ব্রুনাইয়ে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হাবিব মোল্লা, বীর মুক্তিযোদ্ধা জুলকারনাইন ডালিম সহ আরো অনেকে। এর আগে এমপির বিরুদ্ধে কেউ মাঠে নামতে পারেনি।

সোমবার বিকেলে উল্লেখিত নেতাদেরকে নিয়ে বিশাল এক মিছিল করেন সাবেক দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী আলহাজ¦ শাহাজালাল মিয়া। তিনি নেতাকর্মীদের সমন্বয়ে এক মিছিল বের করেন পৌর ও উপজেলা সদরের প্রধান সড়কে। মিছিলটি আড়াইহাজার পৌর বাজার এবং প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতা কর্মীরা মমতাজ ভাই শাহাজালাল ভাই একভাই, হাবিব ভাই শাহাজালালল ভাই একভাই, হ্যালো ভাই শাহাজালাল ভাই এক ভাই বলে শ্লোগানে শ্লোগানে এলাকা মুখরিত করে তোলেন।

উল্লেখ্য, আগামী ২১ মে আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে আওয়ামীলীগ তাদের দলিয় প্রতীক নৌকা না রেখে নির্বাচন সকলের জন্য উন্মুক্ত করে দেয়। ফলে অন্য কোন দল থেকে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করায় অংশ গ্রহণকারী তিনজন প্রার্থীই আওয়ামীলীগ পন্থি। এরা হলেন, সাবেক দুই বারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শাহাজালাল মিয়া ( দোয়াত কলম), সরকারী সফর আলী কলেজের সাবেক ভিপি কাজী সুজন ইকবাল ( আনারস) এবং কালাপাহাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন ( ঘোড়া) । নির্বাচনে জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ আলহাজ¦ নজরুল ইসলাম বাবু ( এমপি) সাইফুল ইসলাম স্বপনকে সমর্থন করেন। অপর দিকে বর্তমান চেয়ারম্যান মুজাহেদুর রহমান হ্যালো সরকারসহ উল্লেখিত নেতারা অবস্থান নেন শাহাজালাল মিয়ার পক্ষে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ