রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:১১

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধা খুন : ৫ মাস পর হত্যাকারী গ্রেফতার
পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধা খুন : ৫ মাস পর হত্যাকারী গ্রেফতার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১৯ মে, ২০২৪

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লরা আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক রাজমিস্ত্রীকে হত্যার মামলার মুল আসামি মাসুম মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার দুপুরে তাকে আদলতে পাঠানো হয়েছে। এর আগে ভোরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মধ্য পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাসুম ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ মধ্য পাড়া এলাকার নাজমুল হোসেনের ছেলে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকারীকে সনাক্ত সহ গ্রেপ্তার করতে অনেক কষ্ট করতে হয়েছে। হত্যাকারী প্রতিনিয়ত স্থান ত্যাগ করার ফলে ধরতে অনেকটা সময় লেগে যায়। ওসি স্যারের পরামর্শে কৌশল পরিবর্তন করায় মাসুমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আর মাসুম কেন এবং কিভাবে রাজ্জাক মিয়াকে হত্যা করেছে তা পুলিশের কাছে শিকার করেছে।

তিনি আরো বলেন, ঘাতক মাসুম মিয়া আর রাজ্জাক পূর্ব পরিচিত হওয়ার সুবাধে তারা দুইজন পাগলা নুরবাগ এলাকায় বসবাস করায় তাদের মধ্যে আরো সুসম্পর্ক তৈরি হয়। মাসুম মিয়া নুরবাগে একটি টং দোকান দিয়ে জালমুড়ি বিক্রি করতো। আর রাজ্জাক রাজমিস্ত্রী কাজ করতো। মাসুম মিয়ার দোকানে রাজ্জাক মিয়ার আসা যাওয়া ছিল। তাদের সম্পর্কের সুবাধে রাজ্জাকের কাছ থেকে লাভের উপরে ৫ হাজার লোন নেয় মাসুম।

এই টাকা নিয়ে তাদের মধ্যে মনমালিন্য হয়। টাকা না দেয়ার কারণে মাসুমের টং দোকান তালা মেরে দেয় রাজ্জাক। আর গত বছরের ডিসেম্বর মাসের ১৪ তারিখ বিকেলে মাসুম দোকানের চাবি আনতে রাজ্জাকের বাসায় যায়। ঐ সময় তাদের পাওনা টাকা নিয়ে জগড়া সৃষ্টি হলে মাসুম ধারালো ছুরি দিয়ে আঘাত করে রাজ্জাককে হত্যা করে। পরে তার হাত পা বেধে ঘর তালা মেরে পালিয়ে যায় মাসুম। আর দীর্ঘ ৫ মাস পর হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। সে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিবে।

নিহত আব্দুর রাজ্জাকের গ্রামের বাড়ি শরিয়তপুর জেলায়। সে ফতুল্লার পাগলা নুরবাগ এলাকায় বসবাস করতো। সে পেশায় রাজমিস্ত্রি ছিল। রাজ্জাক মারা যাওয়ার ৫ মাস আগে তার স্ত্রী মারা যায়। তিনি ২২ বছর বয়সী একমাত্র ছেলে আকাশকে নিয়ে নুরবাগ পাঁচতলা ভবনের ফ্ল্যাটটিতে ভাড়া থাকতেন।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ