রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৩১

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে সাব রেজিস্ট্রারকে ধোকা দিয়ে দলিল রেজিস্ট্রারের ঘটনায় দুই দলিল লিখকের সনদপত্র সাময়িক স্থগিত
বন্দরে সাব রেজিস্ট্রারকে ধোকা দিয়ে দলিল রেজিস্ট্রারের ঘটনায় দুই দলিল লিখকের সনদপত্র সাময়িক স্থগিত
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২৯ মে, ২০২৪

বন্দর প্রতিনিধি: বন্দরে সাব- রেজিস্ট্রারকে ধোকা দিয়ে বিভিন্ন দলিল রেজিস্ট্রি করে নেওয়ার ঘটনায়  দলিল লিখক  গোলজার হোসেন  ও মুজাহিদ সরকার জনির দলিল লিখক সনদপত্রের কার্যক্রম সাময়িক ভাবে স্থগিত করেছে জেলা রেজিস্ট্রার কার্যালয়। জনৈক আবুল বাশারের দায়েরকৃত একটি অভিযোগের প্রেক্ষিতে জেলা রেজিস্ট্রার কর্তৃপক্ষ গত ১১ সেপ্টেম্বর  উল্লেখিত দুই দলিল লিখককে পত্রপ্রাপ্তির ৭ দিনের মধ্যে কারন দর্শনার জন্য এ নির্দেশ দেন। বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বন্দর সাব রেজিস্ট্রার অফিসের দলিল লিখক গোলজার হোসেন সনদ নং- ৫২ ও মুজাহিদ সরকার জনি সনদ -৮৩ দলিল রেজিস্ট্রার ক্ষেত্রে জ্বাল পর্চা খতিয়ান তৈরি করে সাব রেজিস্ট্রারকে ধোকা দিয়ে বিভিন্ন দলিল রেজিস্ট্রি করে নেন। যাহা দলিল লেখক সনদ বিধিমালা -২০১৪ এর অসদাচরণের শামিল।

এ ব্যাপারে দলিল লিখক গোলজার হোসেন সনদ নং- ৫২ ও অপর দলিল লিখক মুজাহিদ সরকার জনি সনদ নং- ৮৩  গনমাধ্যমকে জানায়, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগটি মিথ্যা ও বানোয়াট। জনৈক আবুল বাশারকে আমার কেউ চিনি না। আমরা দলিল লিখকগন নামজারী, র্পচা ও খাজনা দেখে দলিল লিখি। পরবর্তীতে দলিল, র্পচা, খাজনা কেরানির নিকট জমা দেই। পরে কেরানি তা যাচাই বাছাই করার পর সাব – রেজিস্ট্রার স্যার তিনি যাচাই করে রেজিস্ট্রি করে। আমরা পত্রপ্রাপ্তির ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে জবাব দেওয়ার পরও দীর্ঘ ৮ মাস চলছে কোন তদন্ত না করে আমাদেরকে সাময়িক ভাবে  বহিস্কার করে রেখেছে। যা খুব দুঃখ জনক।বিষয়টি সুষ্ঠু তদন্তসহ সনদপত্র কার্যক্রমে স্থগিতাদেশ বাতিল করে পুনরায় কর্মস্থলে বহাল রাখার জন্য জেলা রেজিস্ট্রার কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে বন্দর দলিল লিখক সমিতির সভাপতি হুমায়ুন কবির মৃধা সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ