রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৩৭

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     নারায়ণগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা যুবকের মৃত্যুদণ্ড
নারায়ণগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা যুবকের মৃত্যুদণ্ড
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালতনারী ও শিশু || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌতুকের দাবিতে  স্ত্রীকে হত্যা করার অপরাধে  স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে আরও ৫০ হাজার জরিমানা করা হয়েছে। রোববার  বিকেলে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এই রায় ঘোষণা করেন। মৃতুদণ্ডপ্রাপ্ত হলেন- রূপগঞ্জের ইছাখালি এলাকার মো. মারফত আলীর ছেলে মো. জুয়েল মিয়া (২৮)। রায় ঘোষণার সময়ে আসামী আদালতে উপস্থিত ছিলো। এর সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আবদুর রশিদ বলেন, রূপগঞ্জ থানার একটি হত্যা মামলায় জুয়েল মিয়া নামে একজনকে মৃত্যুদ- দিয়েছেন আদালত। বাদীপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ বলেন, রূপগঞ্জের নগরপাড়া এলাকার মো. সিরাজ ভূইয়ার মেয়ে সুমি আক্তারের সাথে ইছাখালি এলাকার মো. মারফত আলীর ছেলে মো. জুয়েল মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সুমি আক্তারকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলো। মেয়ের সুখের কথা চিন্তা করে দাবীকৃত যৌতুক বাবদ জুয়েলকে ৯০ হাজার প্রদান করা হয়। কিছুদিন পর আবার ২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের একটি মোটর সাইকেল যৌতুক দাবী করে। তিনি আরও বলেন, সুমি আক্তার এর প্রতিবাদ করলে তাকে মারধর করে। সে বাবার বাড়ি চলে গেলে বাবা মো. সিরাজ ভূইয়া টাকা যোগাড় করে মোটর সাইকেল কিনে দিবেন বলে মেয়েকে স্বামী বাড়িতে পাঠান। কিন্তু মোটর সাইকেল কিনে দিতে দেরি হওয়ায় ২০১৭ সালের ১৭ জুন সন্ধায় শ্বাসরোধ করে সুমিকে হত্যা করে। এই ঘটনায় বাবা মো. সিরাজ ভূইয়া রূপগঞ্জ থানায় মামলা দায়ের করলে ৭ জন সাক্ষীর সাক্ষপ্রমাণের ভিত্তিতে আদালত এই রায় ঘোষণা করেছেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ