মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:১৯

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     দ্বিতীয় দফায় রূপগঞ্জে বেনজিরের বাড়িতে অভিযান করে দখলে নিলো প্রশাসন
দ্বিতীয় দফায় রূপগঞ্জে বেনজিরের বাড়িতে অভিযান করে দখলে নিলো প্রশাসন
  সর্বশেষপ্রধান সংবাদদৃষ্টিজুড়ে || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪

শহর প্রতিনিধি

অবশেষে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের রূপগঞ্জের আনন্দ হাউজিং এ থাকা প্রায় ২৪ কাঠার ডুপ্লেক্স বাড়িটিতে ২য় দফায় তল্লাশি করে পুরোপুরি দখলে নিলো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) ।
১০ জুলাই বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে বাড়িটি পুরোপুরি দখলে নিয়ে নেয়। তল্লাশির তালিকায় মিললো চায়ের কাপ,পেয়ালা, টিভি, ওয়ালটন কোম্পানির ফ্রিজ, ডাইনিং টেবিলসহ ৩টি খাট।

এর আগে, দুদুকের মামলায় মহামান্য হাইকোর্টের আদেশে (৬ জুলাই) শনিবার দুপুরে বাড়িটি জব্দ করেন তারা। তবে দরজায় লাগানো ডিজিটাল লক থাকায় বেনজিরের প্রযুক্তির কাছে ব্যর্থ হয়ে ফিরে যান। পরে ১০ জুলাই বুধবার দুপুর ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৫ ঘন্টার তল্লাশিতে পাওয়া শুধুমাত্র কয়েকটি চায়ের কাপ,পেয়ালা, টিভি, ওয়ালটন কোম্পানির ফ্রিজ, ডাইনিং টেবিলসহ ৩টি খাট। এরআগে গণমাধ্যম কর্মীদের প্রবেশে বাঁধা দিয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল আলম, নারায়ণগঞ্জ জেলা দুদকের উপ পরিচালক মাইনুল হাসান রওশানী, নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকারসহ সংশ্লিষ্টরা তল্লাশিতে অংশ নেন।

বিকাল ৫ টায় সাংবাদিকদের সামনে প্রেসব্রিফিং করে দুদক কর্মকর্তা মাইনুল হাসান রওশানী বলেন, আমরা আদালতের নির্দেশ পালন করেছি মাত্র। এখানে ভেতরে থাকা মালামালের তালিকা করতে সময় লেগেছে। যা আদালতের কাছে আমরা জমা দেব। এখানে সাংসারিক কাজে ব্যবহৃত আসবাব ও তৈজস ছাড়া কিছু পাইনি।

এদিকে, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের বাড়িতে দ্বিতীয় দফায় তল্লাশিকে কেন্দ্র করে অভিযানের বিষয়টি জানতে আশপাশের এলাকার লোকজন ভিড় জমান।

উল্লেখ্য যে, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ দেশের নানাস্থানে অবৈধ স্থাপনা গড়েছেন। বাদ যায়নি নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণবাগ চোরাবো মোড়ের ডুপ্লেক্স বাড়িও। আনন্দ হাউজিং নামীয় পুলিশ কর্মকর্তাদের গড়া আবাসন কোম্পানিতে ২৪ কাঠা জমিতে তার মেয়ে মির্জা ফারহীন রিশতা বিনতে বেনজিরের নামে গড়ে তুলেছেন আলিসান বাড়ি। যেখানে সাধারণের প্রবেশ ছিলো নিষেধাজ্ঞা। বেনজির যেদিন আসতেন এ বাড়িতে আর যতক্ষণ অবস্থান করতেন বন্ধ রাখা হতো এখানকার রাস্তা। পুলিশের পাহাড়ায় এক আতঙ্কের পরিবেশ তৈরী করতেন তিনি।

সূত্র জানায়, আট বছর আগে এলাকার প্রয়াত প্রেমানন্দ সরকারের সন্তানদের কাছ থেকে ১ কোটি ৮৩ লাখ টাকায় ৫৫ শতাংশ জায়গা কেনেন তিনি। পরে বছর চারেক আগে এই জমিতে ওই বাড়ি করেন তিনি। তাঁর ওই বাড়ি ঘিরে স্থানীয় মানুষদের মধ্যে তৈরি হয়েছে নানা গল্প, রহস্য। অভিযোগ রয়েছে একটি জাতীয় দৈনিকে বেনজিরের আলাদিনের চেরাগ নামে সংবাদ প্রকাশের পর বাড়ির তত্ত্বাবধায়ক আবদুল্লাহ ভেতরে থাকা মালামাল সরিয়ে ফেলেছেন।
প্রায় সময়ই পুলিশের সাইরেন বাজিয়ে গাড়ির বহর নিয়ে বাড়িতে আসতেন বেনজীর। এতে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরী হতো।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক