বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৩

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     মুছাপুর ইউনিয়ন পরিষদের  উপ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন
মুছাপুর ইউনিয়ন পরিষদের  উপ নির্বাচনে প্রতীক বরাদ্দ সম্পন্ন
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

বন্দর প্রতিনিধি: আগামী ২৭ জুলাই, অনুষ্ঠিত হতে যাচ্ছে বন্দরের মুছাপুর ইউনিয়ন পরিষদের  উপ নির্বাচন। মুছাপুর ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান  মাকসুদ হোসেন পদত্যাগ করে  উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন। যার কারনে চেয়ারম্যান পদটি শুন্য হয়ে যায়। ওই শূন্য  পদে  উপ নির্বাচনকে ঘিরে মোট ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর বৃহস্পতিবার (১১ জুলাই) উপজেলা নির্বাচন অফিসে ৫ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে  প্রতীক বরাদ্দ দেয়।  প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, ব্যবসায়ী আলী হোসেন ( ঘোড়া), উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদ হোসেনের পূত্র মাহমুদুল হাসান শুভ(মোটরসাইকেল), মুছাপুর ইউনিয়ন  আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন (অটোরিকশা),  সাবেক জেলা ছাত্রলীগের সহ সভাপতি হানিফ কবির ( আনারস)  ও চেয়ারম্যান মাকসুদ হোসেনের স্ত্রী নারগিস মাকসুদ (টেলিফোন)।

বন্দর উপজেলা নির্বাচন অফিসার রিয়াজ আহমেদ, ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করলেও গত শুক্রবার  ৪ জন প্রার্থীর  মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। হলফ নামায় ত্রুটি থাকায়   সাবেক জেলা ছাত্রলীগের সহ সভাপতি হানিফ কবির ও মাসুদ রানার মনোনয়ন বাতিল করা হয়েছে।  হানিফ কবির আপিল করে প্রার্থীতা ফিরে পেয়েছেন।  আগামী  ২৭ জুলাই সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত  ইভিএম ভোট গ্রহন চলবে।

উল্লেখ্য, এ ইউনিয়নের  চেয়ারম্যান পদ থেকে  মো. মাকসুদ হোসেন পদত্যাগ করে  বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায়  চেয়ারম্যান পদ টি শুন্য হয়। এই  উপ নির্বাচনে চেয়ারম্যান পদে মুল প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে থাকবেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেনের ছেলে মাহমুদুল হাসান শুভ  ও ব্যবসায়ী আলী হোসেন এমন  গুঞ্জন ছড়িয়ে পড়ছে  মুছাপুর ইউনিয়ন ভোটারদের মাঝে। তারা দু’জনেই প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা ও দোয়া চাইছেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান