বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৪

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে চাকরিচ্যুত অর্ধশত শ্রমিকের বিরুদ্ধে মামলা করল টোটাল ফ্যাশন
বন্দরে চাকরিচ্যুত অর্ধশত শ্রমিকের বিরুদ্ধে মামলা করল টোটাল ফ্যাশন
  সর্বশেষ • প্রধান সংবাদ • অর্থ ও বাণিজ্য • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

বন্দর প্রতিনিধি :

নারায়ণগঞ্জ বন্দরে বকেয়া  বেতনের  দাবিতে আন্দোলনে অংশ নেওয়া টোটাল ফ্যাশন গার্মেন্টের  চাকরিচ্যুত অর্ধশত শ্রমিকদের  বিরুদ্ধে মামলা দায়ের করেছে মালিক কর্তৃপক্ষ পক্ষ। আন্দোলনে ভাংচুর ও মারধরের ঘটনার ৩৪ দিন পর সোমবার রাতে গার্মেন্টের সহকারি ব্যবস্থাপক আখতার হোসেন  খান ফিরোজ বাদি হয়ে ২৯ জন শ্রমিকের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।  গত ১১ জুন বকেয়া বেতনের দাবিতে কামতাল এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছিলেন বিক্ষুদ্ধ শ্রমিকরা।

চাকুরিচ্যুত শ্রমিক রিপন মাহমুদ,  খোকন হোসেন সহ একাধিক শ্রমিকরা জানান,  বকেয়া বেতনের দাবিতে গত ১১  জুন শ্রমিকরা  গার্মেন্টের গেইটের সামনে মহাসড়কে অবস্থান নিয়েছিলাম।  তার পর থেকে আন্দোলনে অংশ  নেওয়ার অপরাধে প্রায় অর্ধশতাধিক শ্রমিককে পাওনা পরিশোধ না করেই চাকরিচ্যুত করে দিয়েছেন গার্মেন্ট মালিক পক্ষ।  পাওনা পরিশোধ না করতেই মালিক পক্ষ মামলা দিয়ে হয়রানি করছেন।

মামলার বাদী আখতার হোসেন খান ফিরোজ বলেন, আন্দোলনের নামে গার্মেন্টের ৫ ম তলায় ভাংচুর, লুটপাট ও কর্মকর্তাদের মারধর করেছে শ্রমিকরা।

মামলার তদন্তকারি অফিসার এসআই হরবিলাস মন্ডল জানান, মামলার তদন্তের দায়িত্ব পেয়েছি।  তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান