শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:০০

নারায়ণগঞ্জ  শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে দাবিকৃত চাঁদা না পেয়ে সাব রেজিষ্ট্রারের সামনে নকল নবিশকে মারধরের চেষ্টা
সোনারগাঁয়ে দাবিকৃত চাঁদা না পেয়ে সাব রেজিষ্ট্রারের সামনে নকল নবিশকে মারধরের চেষ্টা
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা সাব রেজিষ্ট্রারের সামনে নকল নবিশ সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামালকে চাঁদা না পেয়ে মারধরের চেষ্টা চালানো অভিযোগ উঠেছে। গত বুধবার দুপুর ১২টার দিকে মারধরের চেষ্টা করা হয়। এঘটনায় সোনারগাঁ সাব রেজিষ্ট্রি অফিসের নকল নবিশ সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে মোস্তফা কামাল জানান, সোনারগাঁ উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক মো. শহীদ সরকার মনোনিত হন। গত এপ্রিলে মনোনিত হওয়ার পর তিনি সোনারগাঁ উপজেলা সকল নকল নবিশদের কাছ থেকে প্রতি দলিলে ১শ টাকা করে চাঁদা হিসেবে দলিল লিখক সমিতির ফান্ডে জমা দেওয়ার জন্য চাপ দেয়। দীর্ঘদিন ধরে এ চাঁদা না পেয়ে গত বুধবার দুপুরে সোনারগাঁ উপজেলা সাব রেজিষ্ট্রার এজলাসে থাকাবস্থায় দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক শহিদ সরকার তাকে মারধরের চেষ্টা করেন। এক পর্যায়ে গালিগালাজ করে বের হয়ে যান ও দলিল লিখক সমিতির ফান্ডে দলিল প্রতি টাকা না দিলে মারধর ও অফিসে প্রবেশ করতে দেবে বলে হুমকি দেন। এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ জেলা রেজিষ্ট্রারের কাছে ঘটনার বর্ণনা তুলে ধরে লিখিত অভিযোগ দায়ের করেন। সোনারগাঁ সাব রেজিষ্ট্রি অফিসের নকল নবিশ আলমগীর হোসেন বলেন, নকল নিবশকারীরা তাদের নিজস্ব সমিতির আওতায় রয়েছেন। দলিল লিখক সমিতির আওতায় নকল নবিশকারীরা না। কেন তাদের দলিল লিখক সমিতিতে টাকা দিতে হবে?। জোরপূর্বক টাকা দাবি যুক্তিহীন। প্রতিদিন প্রায় ৫৫টি দলিল নিবন্ধন হয়ে থাকে। এ দলিল থেকে কেন ১শ করে টাকা দিতে হবে? সোনারগাঁ সাব রেজিষ্ট্রি অফিসের নকল নবিশ সমিতির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বলেন, সোনারগাঁ সাব রেজিষ্ট্রি অফিসে ৫২জন নকল নবিশ কাজ করে থাকেন। প্রতিদিন যে সকল দলিল সৃজন হয়ে থাকে। এগুলো দলিল গ্রহিতারা নির্দিষ্ট ফি’র বিনিময়ে নকল নিয়ে থাকেন। নকলগুলে নকল নবিশকারীরা তা হাতে লিখে থাকেন। নকল নিবশকারীদের পাওয়া ফি থেকে সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক সমিতির ফান্ডে দলিল প্রতি ১শ টাকা দাবি করেন। এ টাকা দিতে না চাইলে তার ওপর চড়াও হন শহীদ সরকার। অভিযুক্ত সোনারগাঁ উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক মো. শহীদ সরকার বলেন, নকল নবিশকারদের কাছে কোন টাকা দাবি করিনি। আমার সঙ্গে তার কোন কিছুই হয়নি। অভিযোগ দায়ের করে থাকলে তদন্ত হবে। সোনারগাঁ উপজেলা সাব রেজিষ্ট্রার মজিবুর রহমান বলেন, বিষয়গুলো আমার জানা নেই। তবে অফিসের ভেতরে দুই পক্ষের বাগ বিতন্ডা হয়েছে শুনেছি। এ বিষয়ে কেউ তার কাছে অভিযোগ দায়ের করেননি। নারায়ণগঞ্জ জেলা রেজিষ্টার খন্দকার জামীলুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। অভিযোগের সত্যাতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম