শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ১২:৫৮

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে থেকে পালাচ্ছে  মহাজোট ফিরছে বিএনপি ও জামায়াত 
বন্দরে থেকে পালাচ্ছে  মহাজোট ফিরছে বিএনপি ও জামায়াত 
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

বন্দর প্রতিনিধি :

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তৃণমূল রাজনীতির দৃশ্যপট আমূল পরিবর্তন হচ্ছে। দেশের সর্বত্র স্থানে এ চিত্র লক্ষ্য করা গেছে। শেখ হাসিনার পদত্যাগের পর থেকে পলানোর পথ খুঁজতে শুরু  করেছে বন্দরে মহাজোটের নেতাকর্মীরা। অন্যদিকে দীর্ঘ সময় ধরে বাড়িঘর ছাড়া বিএনপি জামাতের নেতাকর্মীরা ঐদিন রাত থেকে নিজ নিজ এলাকায় আসতে শুরু করেছে।

বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে,গত ৫ আগস্ট বিকাল থেকে  বন্দর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে ও সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এমনকি জাতীয় পার্টি নেতাকর্মীরা দলে দলে এলাকা ছাড়ছে। তাদের মধ্যে কেউ কেউ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন উপজেলার আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নেওয়ার খবর শুনা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে বন্দর উপজেলার আওয়ামীলীগের একাধিক নেতা এ প্রতিবেদককে জানিয়েছে, আমাদেরকে একা ফেলে রেখে আমাদের নেত্রী এভাবে পালিয়ে যাবেন তা স্বপ্নেও ভাবিনি। তিনি যদি আটক থাকতেন আজ আমাদের এ চরম দুর্দশা দেখতে হতো না।
নিজ নিজ এলাকার নেতাদের পালিয়ে যেতে দেখে অনেক কর্মী সমর্থকরাও পালিয়েছে। যার কারনে বন্দর উপজেলার ৫টি ইউনিয়নসহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডে আওয়ামীলীগ শূর্ন হয়ে পরেছে। অপরদিকে সরকার পতনের সাথে সাথে আওয়ামীলীগের রসানলে শিকার বিএনপির জামায়াতরা স্ব স্ব এলাকায় ফিরে আসছে।

খোঁজ নিয়ে জানাগেছে,বন্দর উপজেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম মনু, নারায়ণগঞ্জ  মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি মোস্তাকুর রহমান, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন,  কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি সাহাদুল্লাহ মুকুল ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বহু নেতাকর্মী আওয়ামীলীগ শাসনামলে বিভিন্ন ভাবে নির্যাতিত হয়ে কারাবরনসহ  এলাকা ছাড়া হয়েছে। বহু বছর পর বিএনপি ও জামায়াত নেতাকর্মীরা বাড়ি ফিরে স্বাধীনতার স্বাদ গ্রহন করছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি