শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | দুপুর ২:১৩

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফতুল্লায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে স্কুলের শিক্ষাথর্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
ফতুল্লায় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে স্কুলের শিক্ষাথর্থীদের বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ
  সর্বশেষপ্রধান সংবাদ‌শিক্ষা ও ক্যাম্পাস || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দূর্নীতিবাজ প্রধান শিক্ষিকা লুৎফুন্নেছা ওরফে লাভলীর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে স্কুলের সাধারণ শিক্ষার্থীরা। দীর্ঘ এক ঘন্টা ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-মুন্সিগঞ্জ সড়ক অবরোধে সকল ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে দূর্নীতিবাজ প্রধান শিক্ষিকা লাভলী যদি পদত্যাগ না করলে ক্লাস বর্জন সহ আন্দোলনের কঠোর হুশিয়ারী দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে ফতুল্লার হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।

এদিকে অভিযোগ উঠেছে স্কুলের ম্যানেজিং কমিটি সহ স্থানীয় জনৈক প্রভাবশালী এক ব্যক্তি আন্দোলনরত শিক্ষার্থীদের টাকার প্রলোভন সহ নানা ধরনের হুমকি দমকি দিচ্ছে। এতে করে আন্দোলনরত শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছে। তবে হুমকির শিকার হলেও প্রভাবশালীদের ভয়ে সাংবাদিকদের ক্যামেরার সামনে বক্তব্য দিতে অনিহা প্রকাশ করেন।

এদিকে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা স্কুলের ভিতরে বিক্ষোভ শুরু করে। সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করলেও ম্যানেজিং কমিটি ও দূর্নীতিবাজ প্রধান শিক্ষকের মাথায় প্রভাবশালীদের ছায়া থাকায় কোন কর্ণপাত করেনি। বাধ্য হয়ে শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। তারা ফতুল্লার পঞ্চবটি মোড়ে ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। এসময় তাদের ৫ দফা দাবি থেকে এক দফা দাবি প্রধান শিক্ষকের অপসারণ চাই স্লোগান দিয়ে রাজপথ কাপিয়ে তোলে। তারা দীর্ঘ এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখায় সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ঐতিহ্যবাহি হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ে নিয়ম বর্হিভূত ভাবে অর্থের বিনিময়ে লুৎফুন্নেছা ওরফে লাভলী সহকারী হতে প্রধান শিক্ষকের দায়িত্ব পান। লাভলী ম্যাডামের প্রতি জনৈক এক প্রভাবশালীর সু-নজর থাকায় সহসাই প্রধান শিক্ষকের নিয়োগ পায়। আর সে প্রধান শিক্ষকের দায়িত্ব পাওয়ার পর স্কুলের অর্থ লুটপাট, শিক্ষার্থী সহ অভিভাবকদের সাথে খারাপ আচরণ করে। লাভলী ম্যাডাম দায়িত্ব গ্রহণ করার পর স্কুলের শিক্ষার মান বৃদ্ধি করার চিন্তা না থাকলেও বিভিন্ন খাত থেকে কৌশলে  টাকা লুটপাট করে। এছাড়াও বহু অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একটা হাই স্কুলের প্রধান শিক্ষক হওয়ার মত তার কোন যোগ্যতাই নাই। তার পরও কিসের যোগ্যতায় প্রধান শিক্ষক বনে হয় তা আমাদের বোধগম্য নয়। স্কুলের শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে দূর্নীতিবাজ, টাকা লুটপাটকারী অযোগ্য প্রধান শিক্ষকের অপসারণ দাবি জানাচ্ছি।

স্কুলের প্রধান শিকিকা লুৎফুন্নেছা ওরফে লাভলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও স্কুলে গিয়ে যোগাযোগ করা যায় নাই এবং ওনার মোবাইল ফোনে ফোন দিলে রিসিভও করেন নাই।

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) দেদারুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, হরিহরপাড়া স্কুলের শিক্ষার্থীরা বিক্ষোভ সহ সড়ক অবরোধ করেছে কিনা তা আমি জানি না। বিষয়টি খোজ খবর নিয়ে দেখছি।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি