রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫০

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে মিথ্যাচারে প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে মিথ্যাচারে প্রতিবাদ সমাবেশ
  সর্বশেষপ্রধান সংবাদদৃষ্টিজুড়ে || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
শহর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কাছ থেকে চাঁদা দাবি বিষয়ে মিথ্যাচার করার প্রতিবাদ সমাবেশ করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন।
 বুধবার সকালে বারদী এলাকার লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের সামনে এ প্রতিবাদ সমাবেশ করেন। এসময় হিন্দু সম্প্রদায়ের শতাধিক লোক উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের ম্যানেজার নয়ন গোলধার, বারদী জুয়েলারী সমিতির সভাপতি জগদীশ দে, সাধারণ সম্পাদক লোকনাথ মালী, বারদী এলাকার সাগর দাস, সুমন সরকার, স্বর্ণ ব্যবসায়ী কিরন চন্দ্র দাস, গ্রাম্য চিকিৎসক স্বপন শীল, সুবুধ দাস, শ্রী রতন বনিক, প্রাণ কৃষ্ণ বনিক।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত সোমবার জাতীয় দৈনিক ও স্থানীয় একটি পত্রিকায় বারদী এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন থেকে তিনজন বিএনপির নেতার চাঁদা দাবির একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে তাদের নিয়ে যে কথা বলা হয়ে তা সত্য নয়। আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে তিনজন নেতা রাত দিন আমাদের মন্দির পাহাড়া দিয়েছেন। আমাদের নিরাপত্তা দিয়েছেন। আমরা তাদের আচরণেস সন্তুষ্ট। অথচ একটি কু চক্রী মহল আমাদের বক্তব্যের বরাত দিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছেন। এতে আমরা প্রতিবাদ জানাচ্ছি।
স্বর্ণ ব্যবসায়ী কিরন চন্দ্র দাস বলেন, আমার কাছে কেউ চাঁদা দাবি করেননি। পত্রিকার প্রতিবেদনে দেখলাম আমার বক্তব্য দেওয়া হয়েছে। এতে আমি নাকি বলেছি ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন বিএনপি নেতারা। আমার সঙ্গে কোন ব্যক্তি বা সাংবাদিকের কোন কথা হয়নি। কিভাবে আমার বক্তব্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছেন। আমি তীব্র নিন্দা জানাচ্ছি।
বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শংকর কুমার দে বলেন, এ সময়ে মিথ্যাচার প্রতিবেদনও হয়? বারদী হিন্দু অধ্যাষিত এলাকা। অন্যান্য স্থানে মন্দিরে হামলা, চাঁদাবাজি হলেও বারদীতে হয়নি। মিথ্যা প্রতিবেদন করে সম্মান ক্ষুন্ন করেছেন। প্রতিবেদনে যা বলা হয়েছে এখানে উল্টো চিত্র ছিল।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ