রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:১৩

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে ৩১ শিক্ষক কর্মচারীর স্মারকলিপি 
সোনারগাঁয়ে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে ৩১ শিক্ষক কর্মচারীর স্মারকলিপি 
  সর্বশেষপ্রধান সংবাদ‌শিক্ষা ও ক্যাম্পাস || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
শহর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেনের অপসারণ চেয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
  বৃহস্পতিবার দুপুরে তার আর্থিক অনিয়ম, সেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম- দূর্নীতি তুলে ধরে ওই স্কুলের ৩১ শিক্ষক কর্মচারীর স্বাক্ষরে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপির অনুলিপি সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে শিক্ষকরা উল্লেখ করেন, উপজেলার বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন বিদ্যালয়ে নিয়োগ পাওয়ার পর থেকে আর্থিক অনিয়ম, নারী কেলেঙ্কারী, সেচ্ছাচারিতা, শিক্ষক কর্মচারীদের সঙ্গে অসদ আচরণ, রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম ও দূর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। কোন শিক্ষক কর্মচারী প্রতিবাদ করলেই তাকে চাকুরিচুত্যের ভয় দেখানো হতো।
স্মারকলিপিতে আরো উল্লেখ করেন, শেখ হাসিনা সরকারের ক্ষমতাধর জনপ্রতিনিধির ছত্রছায়ায় প্রধান শিক্ষক নির্বিঘেœ নিজের অপকর্ম চালিয়ে গেছেন। তিনি সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হওয়ার কারনে এসক অপকর্ম নির্বিঘেœ চালিয়ে গেছেন। প্রধান শিক্ষক কখনোই শ্রেণি কক্ষে পাঠদান করতেন না। তিনি রাজনৈতিক ছত্রছায়ায় মাসে স্কুল ফান্ড থেকে ৩১ হাজার টাকা বেতন নিতেন। এসব অপকর্মের জন্য তাকে অপসারণ করে শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের মুক্তি দাবি করেন।
বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. খলিলুর রহমান বলেন, প্রত্যেক শিক্ষক স্কুলে উপস্থিত হয়ে হাজিরা খাতায় প্রতিদিন স্বাক্ষর করেন। প্রধান শিক্ষক কামাল হোসেন দুই তিন সপ্তাহ পর এসে একদিনের মনগড়া সব স্বাক্ষর করেন হাজিরা খাতায়। আপ্যায়ন ও যাতায়াত ব্যয়ের তিনি নামে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন। তিন বছরে তিনি প্রায় অর্ধ কোটি টাকা আত্মসা’ করেছেন।
বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষাক কুইন ফেরসৌদ জানান, প্রধান শিক্ষক কামাল হোসেনের বিএড সার্টিফিকেট জাল।এ জাল সার্টিফিকেট ব্যবহার করে প্রধান শিক্ষকের পদে তিনি বহাল রয়েছেন। বর্তমানে প্রধান শিক্ষক কামাল হোসেন পলাতক রয়েছেন। স্কুলে আসেন না।
অভিযুক্ত প্রধান শিক্ষক মো. কামাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ সত্য নয়। তবে শিক্ষকদের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে।
সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন, বৈদ্যেরবাজার নেকবর আলী মুন্সি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। মাধ্যমিক শিক্ষা অফিসারকে অভিযোগের তদন্তের দায়িত্ব দেওয়া হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ