বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫২

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     স্বৈরাচার হাসিনা সময়ে পেলে আরও মানুষ হত্যা করত : মাও. ফেরদাউসুর
স্বৈরাচার হাসিনা সময়ে পেলে আরও মানুষ হত্যা করত : মাও. ফেরদাউসুর
  সর্বশেষ • প্রধান সংবাদ • রাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

শহর প্রতিনিধি

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, সত্যিকার অর্থে বাংলাদেশের ভৌগলিক অবস্থা অনেক ভালো। এত সুন্দর দেশে এই বাংলাদেশ নদী নালা গাছ পালা রয়েছে। আমরা চাইলে এই সবুজ বাংলাদেশ করতে পারবো না। এটা মহান আল্লাহ তায়ালা প্রদত্ত উপহার। আমাদের সকলের মন যখন এত সুন্দর, তখন বাংলাদেশ নিয়ে বিষেগার থাকে। বাংলাদেশ স্বাধীণতা পর থেকে তারা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করেনি। তখন আমরা বলেছিলাম, ইসলামী দলগুলো নিয়ে ইসলামের আদলে দেশ গঠন করুণ। এই দেশে ৯০ থেকে ৯৫ ভাগ মুসলমান, ইসলাম মোতাবেক দেশ চালাতে হবে বলে ছিলাম। কিন্তু এই স্বৈরাচার শেখ হাসিনা বিদায় নিলেন তখন ২দিন সময় চেয়েও পাইনি। তিনি যদি ১দিন সময় পেতেন তাহলে দেশে আরো ৫ হাজার মানুষ মেরে ফেলতেন। হাসিনা চাওয়া দুইদিন সময় পেলে মানুষ মারা ছাড়া তার কোন কাজ ছিলো না। আপনি মনে করেন, এই দেশের মানুষ হত্যা করলে দেশবাসী মনবল ভাঙ্গা যায়। এই দেশের ইতিহাস একটি বিভিন্ন ইতিহাস। আমাদের চোখে দেখিছি শাপলা চত্বর আপনাদের বাধা উপেক্ষা লক্ষ লক্ষ আলেম উলামারা গিয়েছিলেন। আমাদের দাবি কি ছিলেন, শাহবাগে গণজাগরণ নামে নাচানাচি করেছিলো, সেদিন তৌহিদী জনতার বুকে রক্তক্ষণ হয়েছিলো। তার প্রতিবাদ করার জন্য নবীজীর সকল প্রেমিক তার শত্রুর বিরুদ্ধে জমাট হয়ে ছিলেন। পাখির মত গুলি করে আলেম উলামাদের হত্যা করলো ওই স্বৈরাচার শেখ হাসিনা। আপনি মানুষ মারবেন, নাচানাচি করবেন, গান গাইবেন, ক্ষমতা দাপট দেখাবেন উপর আল্লাহ কিন্তু আছে। জামায়াতে ইসলামী রাজপথে নামতে পারেনি, তাদের অধিকার বঞ্চিত করেছে আওয়ামীলীগ। তখন তাদের তিন একত্রে বের হলে ধরে নিয়ে যাওয়া হত। বিএনপি ছাত্রদল যুবদল, হেফাজতে ইসলাম, খেলাফতে ইসলাম, উলামায়ে পরিষদ লোকজনদের নির্যাতিত করেছেন। হামলা মামলা ও ফাঁসি দিয়েও শেখ হাসিনা ক্ষান্ত হয়নি। শেষ পর্যন্ত দেশের সব মানুষ তাদের জীবন বাজী রেখে স্বৈরাচার হাসিনা দেশ থেকে বিতাড়িত করেছে। এখন একটি রাজনীতি দল ক্ষমতা আসার জন্য আগ্রহ নিয়ে বসে আছেন। আসুন, কোন আপত্তি নাই ক্ষমতা নেন আপত্তি নাই। কিন্তু ইসলামী দলগুলোকে মাইনাস করে আসলে দেশের মানুষ মেনে নিবে না। আজকের লুটপাটে অভাব নাই, টেন্ডারবাজীর অভাব নাই, কেন যেন বাংলাদেশটাকে আবারো আরেকটা কারাগার রূপ নেয়া চেষ্টা করছে। তাই বলতে চাই, আসুন দেশটাকে সকলে মিলে নতুন করে সাজিয়ে তুলি।

বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর বাদ আসর ফতুল্লা কোতালেরবাগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা ইউনিয়নের উদ্যোগে সুন্দর বাংলাদেশ গঠনে উলামায়ে কেরামের করণীয় শীর্ষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা ইউনিয়নের সভাপতি মুফতি মাহদী বিন ইব্রাহিমের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন উলামা পরিষদের নারায়ণগঞ্জ মহানগর সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী, দাবানল শিল্পীগোষ্ঠী ঢাকা পরিচালক মুফকি আনিছ আনসারি ও জামিয়া আব্দুল লতিফ গেশুার বাজার ভোলাইলের মুহতামিম মাওলানা তাজুল ইসলাম আব্বাস প্রমুখ।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান