বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৫৩

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দরে  বিপুল পরিমান ইয়াবা সহ একজন  গ্রেপ্তার
বন্দরে  বিপুল পরিমান ইয়াবা সহ একজন  গ্রেপ্তার
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

শহর প্রতিনিধি:

 টেকনাফ থেকে নারায়ণগঞ্জে ইয়াবা দিতে এসে কাইয়ুম রায়হান(২০) নামে  এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে  ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বন্দরের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮ হাজার ৮ শ পিছ ইয়াবা সহ  তাকে গ্রেপ্তার করা হয়েছে।

 গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ কায়ুম রায়হান,  কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবরাং গ্রামের হাফেজ উল্লাহ’র ছেলে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) শেখ বিল্লাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানাগেছে , একটি সংবদ্ধ মাদকচক্র বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে টেকনাফ থেকে নারায়ণগঞ্জ আসছে। এ সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদারের  নির্দেশে   বন্দর থানার ওসি মোঃ তরিকুল ইসলাম ও  কামতাল তদন্ত কেন্দ্র ইনচার্জ ইন্সপেক্টর  মোখলেছুর রহমান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের  লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে অবস্থান নেয়া হয়।

বুধবার  রাত পৌনে ৮ টার দিকে সন্দেহভাজন এক ব্যক্তি চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি  বাস থেকে নামে হেঁটে যাচ্ছিল। এসময় তাকে আটক করে তার  হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশী করে শুটকি এবং আঁচারের সঙ্গে  ৮ হাজার ৮শ  পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।   প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় চক্রটি দীর্ঘদিন যাবত টেকনাফ থেকে ইয়াবা নিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত আছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান