রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১২:৫০

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বিএনপির ছাত্রদল, যুবদলের মধ্যে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, জুলুমবাজ, দখলদারকে স্থান দেওয়া হবে না
বিএনপির ছাত্রদল, যুবদলের মধ্যে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, জুলুমবাজ, দখলদারকে স্থান দেওয়া হবে না
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

শহর প্রতিনিধি

দলের কেউ সন্ত্রাস, চাঁদাবাজির সাথে জড়িত হলে বিএনপি থেকে ‘কান ধরে বের করে দেওয়া হবে’ বলে মন্তব্য করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, ‘আমরা সেই বোরকা শামীম ওসমানের দোসরদের মতো সন্ত্রাসী চাঁদাবাজি নৈরাজ্যের সাথে জড়িত হতে চাই না। বিএনপির ছাত্রদল, যুবদলের মধ্যে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, জুলুমবাজ, দখলদারকে স্থান দেওয়া হবে না। যারা এই সকল কাজের সাথে জড়িত হবে তাদেরকে কান ধরে বিএনপি থেকে বের করে দেওয়া হবে।’

রোববার (১৭ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের ডিআইটি এলাকায় বঙ্গবন্ধু সড়কের উপর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে যুবদলের এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপির এ নেতা বলেন, ‘সিপাহী-জনতার বিপ্লবের দিনে আমাদের শপথ হবে যে, শুধু নারায়ণগঞ্জ নয় বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করবো। নারায়ণগঞ্জ থেকে সকল প্রকার নৈরাজ্য, সন্ত্রাস, মাদক নির্মূল করবো। এই নারায়ণগঞ্জকে একটি শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই। ’

‘ফ্যাসিবাদী শেখ হাসিনার দোসররা নারায়ণগঞ্জকে ১৫ বছর যেভাবে জুলুম অত্যাচার  করেছে, ব্যবসায়ীদের জিম্মি করে অর্থ আদায় করেছে, সেইভাবে আর চলতে দেওয়া যাবে না’, যোগ করেন তিনি।

মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের সভাপতিত্বে সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাড. আবু আল ইউসুফ খান টিপুও বক্তব্য রাখেন।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ