মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৫২

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     না.গঞ্জে জাহাঙ্গীরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
না.গঞ্জে জাহাঙ্গীরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
শহর প্রতিনিধি
নারায়ণগঞ্জে পাওনা টাকা চাওয়ায় গোগনগরের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা জাহাঙ্গীর আলম জাহেরকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও আসামিদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
সোমবার (২ ডিসেম্বর) সকালে শহরের চাষাঢ়া নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নিহতের স্ত্রী শিউলী কান্নারত অবস্থায় বলেন, আমার স্বামীর হত্যার বিচার চাই।
 হত্যাকারীদের দেশের সবোচ্চ শাস্তি দাবি জানাই। খুনিরা আমার স্বামী হত্যার মত আমাকে ও সন্তানকে মেরে ফেরার হুমকি দিচ্ছে। আমরা বর্তমান সরকারের কাছে হত্যার বিচার চাই।
এসময় নিহত জাহাঙ্গীরের ছেলে সাকিব হোসেন বলেন, আমার বাবাকে যারা নির্মমভাবে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই। আমার বাবা নিরপরাধ। তাকে দুই নং রেলগেটের ফজর আলী টাওয়ারে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আসামিরা আমাদের ভয়ভীতি দেখাচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। সরকারের কাছে আবেদন মোঃ সোহেল, আবু তাহের, মোঃ মনির, মোঃ ফয়সাল, মোঃ আমিরকে ধরে তাদের সর্বোচ্চ শাস্তি দেয়া হোক।
মানববন্ধনে জাহাঙ্গীরের ভাই শিপলু হাসান বলেন, গত ১৩ নভেম্বর আমার ভাইকে বাসা থেকে ডেকে এনে দ্বীন ইসলাম ও ফজর আলীর অফিসে পরিকল্পিত ভাবে হত্যা করে। আমার ভাই সুস্থ ছিল। তাকে টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে তাকে মারধর করে। আমার ভাই তাদের থেকে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মত পেত। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে দেখি তিনি গুরুতর অসুস্থ। পরে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আমি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে তাদের ফাঁসির দাবি জানাচ্ছি।
এর আগে গত ১৩ নভেম্বর পাওনা টাকা দেয়ার কথা বলে জাহাঙ্গীরকে ফজর আলী টাওয়ারে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে আটকে মারধর করে আসামিরা। পরবর্তীতে হাসপাতালে নেয়ার পথে মারা যান জাহাঙ্গীর।
এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক