মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৩৯

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হলে উভয় দেশেই সমস্যা :নৌ-পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা
দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হলে উভয় দেশেই সমস্যা :নৌ-পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

শহর প্রতিনিধি
বাংলাদেশের অন্তর্র্বতী সরকারের নৌ-পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন,ভারত-বাংলাদেশ সম্পর্ক নষ্ট হলে ভারতের ক্ষতি বেশি হবে। তিনি জোর দিয়ে বলেন, “আমাদের সম্পর্ক নষ্ট হলে তারা আমাদের চেয়ে বেশি সমস্যায় পড়বে।”
মঙ্গলবার (৩ ডিসেম্বর) নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে বিআইডব্লিউটিএ’র প্রকল্প কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
সাখাওয়াত হোসেন বলেন, “ভারত একটি বড় দেশ, আর আমরা তার ছোট প্রতিবেশী। ভারতীয় গণমাধ্যম ও কিছু রাজনীতিক অযথা উত্তেজনা সৃষ্টি করছে। তাদের উদ্দেশ্য ভবিষ্যৎ নির্বাচনে সুবিধা নেওয়া হতে পারে। কিন্তু এই ধরণের কাজ ভালো ফল বয়ে আনবে না।”
তিনি বলেন, “যদি তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তবে এর প্রভাব শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলে পড়বে। ১৮ কোটি মানুষের দেশ বাংলাদেশকে অশান্ত করলে ভারতও শান্তিতে থাকবে না।”
তিনি বলেন, “প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ভালো হওয়া উচিত। দ্বিপাক্ষিক সম্পর্ক নষ্ট হলে উভয় দেশেই সমস্যা দেখা দেবে। তবে ভারতের ক্ষতি তুলনামূলক বেশি হবে।”
গার্মেন্টস খাতে অসন্তোষ নিয়ে প্রশ্নের উত্তরে সাখাওয়াত হোসেন বলেন, “গার্মেন্টস খাতের বর্তমান সংকটের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। শ্রমিকদের ওপর দোষ চাপালে হবে না। অনেক কারখানার মালিক ব্যাংক থেকে প্রচুর ঋণ নিয়ে পলাতক হয়েছেন। এসব সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”
নদী রক্ষা এবং দূষণ প্রতিরোধে পরিবেশ মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন উপদেষ্টা। তিনি বলেন, “নদী দখল করে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। এগুলো উচ্ছেদ করতে গেলে নানা বাধার সম্মুখীন হতে হয়। তবে আমরা জনগণের স্বার্থে সঠিক কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।”
বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মাণাধীন টার্মিনাল ভবনের কাজ পরিদর্শনকালে তিনি জানান, সময়মতো কাজ শেষ করতে বাধা দূর করা জরুরি। তিনি বলেন, “আমাদের উন্নয়ন কার্যক্রমে কোনো ধরণের বাধা মেনে নেওয়া হবে না।”
শীতলক্ষ্যার তীরবর্তী মাছ ব্যবসায়ীদের উচ্ছেদ না করে পুনর্বাসনের প্রতিশ্রুতি দেন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “ব্যবসায়ীদের জন্য একটি আধুনিক ছাউনি নির্মাণ করা হবে। কোনোভাবেই তাদের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হবে না।”
এসময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ উদ্দিন, চীফ ইঞ্জিনিয়ার মহিদুল ইসলাম, চীফ ইঞ্জিনিয়ার (ড্রেজিং) রকিবুল ইসলাম তালুকদার, নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান, উপ পরিচালক মোবারক হোসেন প্রমুখ।

 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক