শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৫৮

নারায়ণগঞ্জ  শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ বসন্তকাল | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     প্রশাসনকে ম্যানেজ করে কৃষি জমির ওপর দিয়ে বিএনপি নেতার ড্রেজার পাইপ
প্রশাসনকে ম্যানেজ করে কৃষি জমির ওপর দিয়ে বিএনপি নেতার ড্রেজার পাইপ
  সর্বশেষপ্রধান সংবাদঅর্থ ও বাণিজ্য || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

বন্দর প্রতিনিধি: বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন সড়ক সুড়ঙ্গ করে ও কৃষি জমির ওপর দিয়ে দীর্ঘদিন ধরে রয়েছে ড্রেজার পাইপ লাইন। এ নিয়ে চরম ভোগান্তিতে আছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তা সুড়ঙ্গ করে অবৈধভাবে পাইপ নেয়ার বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে কৃষিজমি ও রাস্তার ওপর পাইপ নিয়ে রমরমা ব্যবসা করছে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। অভিযোগ রয়েছে উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে এসব কার্যক্রম চালাচ্ছে ড্রেজার ব্যবসায়ী নজরুল ইসলাম।
তবে এধরনের প্রতিবন্ধকতার বিরুদ্ধে কোন পদক্ষেপ না নেওয়ার কারণে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের মিয়ারবাগ, নরপদী, কান্দিপাড়া এলাকা জুড়ে রাস্তা কেটে ও কৃষি জমির ওপর দিয়ে ড্রেজারের পাইপ লাইন টানা হয়েছে।
এলাকাবাসী বলছেন, অবৈধ ড্রেজারের পাইপ বসানোর কারণেই প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এর আগে এ রাস্তায় কোন ভিট ছিল না। হঠাৎ করে বিএনপির নেতা নজরুল ইসলামের নেতৃত্বে তার একটি সিন্ডিকেট আইনের তোয়াক্কা না করে রাস্তা ও কৃষি জমির উপর দিয়ে ড্রেজারের পাইপ বসিয়েছে। এতে ঘটছে প্রতিনিয়তই ছোট বড় দুর্ঘটনা। সড়ক ছাড়া এ পাইপ নেওয়া হয়েছে ফসলী জমির উপর দিয়ে।
এ বিষয়ে অটো চালকরা বলেন, আমাদের এলাকায় যে ভাবে ড্রেজারের পাইপে ছেয়ে গেছে তা দেখে এখন আর মনে হয় না যে এটা আর আমাদের ইউনিয়ন। আমরা এলাকাবাসীরা বাধা দিলেও তারা কোনো কথা শোনে না। তারা এখন বিএনপির প্রভাবশালী বলে কেউ আর কিছু করতে পারেনি। এমনকি উপজেলা প্রশাসনও কোন ব্যবস্থা গ্রহণ করে না।
বিএনপির নেতা নজরুল ইসলাম জানান, কোন সড়ক সুড়ঙ্গ করে কোন পাইপ নেওয়া হয়নি। দুইটি অনবাদি জমির উপর দিয়ে পাইপ গেছে সেখানে জমির মালিককে কিছু টাকা দেওয়া হয়েছে। আমার আর আগে দেলোয়ার চেয়ারম্যান যেসব ড্রেজার চালিয়েছে ওই পাইপেই আমি সংযোগ দিয়েছি ড্রেজার মালিকের সাথে সমঝোতা করে। তবে তার কাছে উপজেলা প্রশাসনের কোন অনুমতি নেই বলে তিনি স্বীকার করেন। তিনি বলেন শুধু আমার নয় কোন ড্রেজারেই অনুমতি থাকে না।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অপরাধে ৩৪ জন গ্রেফতার    সোনারগাঁয়ে হত্যা মামলার বাদি ও বিবাদী পক্ষের মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের আহত-৮বিদেশী পিস্তলসহ ভাড়াটে সন্ত্রাসী গ্রেফতার    কিলার বাবুকে খুন করল অপর কিলার    সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানির ভেতর হামলা উদ্দেশ্য ব্যবসা নিয়ন্ত্রন    সোনারগাঁ নদের জায়গা দখল করে বালু ভরাটের দায়ে তিনজনকে জরিমানা    দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাংবাদিকের মোটরসাইকেল পুড়ে ছাই    নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নার্স নিহত, ট্রাক আটক    চাঁদাবাজির তথ্য দিলে অ্যাকশন দেখতে পাবেন : নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।    অটোরিকশা উপহার দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করলেন সাংসদ মান্নান    সোনারগাঁয়ে নাঈম হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ    টয়লেটের পাশে সেমাই তৈরি নগদ জরিমানা করেন ম্যাজিস্ট্রেট    আরো ৫ মামলায় জামিন পেলেন আইভী    নারায়ণগঞ্জে ‘হানি ট্র‍্যাপ’ চক্রের পাঁচ সদস্য গ্রেফতার,কলেজ ছাত্র উদ্ধার    মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ অফিসার ডিবির আজিজ    বন্দরে ইউএনওর ড্রাইভারের সন্ত্রাসী হামলায় চেয়ারম্যানের ড্রাইভার আবুল হোসেন জখম, উভয়কে শোকজ     বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাছ বিক্রেতা দুলাল খুন     ফতুল্লায় অপহরণ ও মুক্তিপণের দাবিতে নির্য়াতন অতপর যুবক গ্রেফতার    কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার    সোনারগাঁয়ে কৃষি জমির মাটি চুরি করে ইটভাটায় বিক্রি বাধা দেওয়া হামলা, আহত ২০    সাজা প্রাপ্ত বুলেট পুলিশের জালে বন্দি