মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৪২

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, নারীসহ আহত-১২
সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, নারীসহ আহত-১২
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
শহর প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তিনটি বাড়ি, দুটি ব্যবসা প্রতিষ্ঠানের হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগীরা জানিয়েছেন। হামলায় নারীসহ ১২জন আহত হয়েছে।
আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় ক্লিনিক, নারায়ণগঞ্জ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর সোনারগাঁ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব মিয়ার নেতৃত্বে বিএনপি নেতারা ভাঙচুর করা তিনটি বাড়ি ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ ঘটনায় উভয় পক্ষে সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এলাকাবাসী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে চলে যাওয়ার  পর আত্মগোপনে থাকা সোনারগাঁয়ের বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্যে আসেন। প্রকাশ্যে আসার পরই উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের অনুসারী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিম আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা, ভাঙচুর করার জন্য ক্ষিপ্ত হয়ে উঠে। পরদিন সকালে জাপা নেতা মুজিবুর রহমানের পৌর এলাকার মুন্সিরাইল বাজারে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। এছাড়াও ভূমি অফিস, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও তাদের কাছ থেকে চাঁদা দাবি করতে উঠে পরে লাগে। এ বিষয়টি রাইজদিয়া গ্রামের যুবদল কর্মী সজিব মিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের বিচার দেন।  মোশারফ হোসেন আব্দুর রাহিমের কাছে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে গত রোববার বিকেলে  নোয়াইল এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে লোকজন নিয়ে হামলা করে তাকে মারধর করেন। মারধরের বিষয়টি উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের কাছে রাহিমের বিচার দাবি করলে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। পরে গত সোমবার রাতে মোশারফ অনুসারী যুবদল নেতা হাসনাইনসহ কয়েকজন ক্ষিপ্ত হয়ে মুন্সিরাইল বাজারে গিয়ে রাহিমকে পেয়ে সজিবকে মারধর করার কারণ জানতে চাইলে তাদের মধ্যে বাগ বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে একে অপরের ওপর হামলা ঘটনা ঘটে। এতে মান্নান অনুসারী আব্দুর রাহিম, আব্দুল্লাহ, মোশারফ অনুসারী পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাদিম মিয়া ও যুবদল কর্মী মো.সানি আহত হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, স্থানীয় ক্লিনিক, নারায়ণগঞ্জ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে আব্দুর রাহিমের ওপর হামলার খবরে তার শ্যালক হাসান মিয়ার নেতৃত্বে ৩০-৩৫জনের একটি দল লাহাপাড়া গ্রামের যুবদল কর্মী সজিবের বাড়িঘর, রাইজদিয়া গ্রামের জাতীয় পার্টির নেতা মুজিবুর রহমানের বাড়ি, দোকান ও যুবদল কর্মী সজিব মিয়ার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এসময়  সজিব, লামিয়া, সেলিনা, আয়েশা আক্তারসহ আরো ৮জন আহত হন। হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন।
সোনারগাঁ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক বলেন, শেখ হাসিনা সরকার পতনের পর রাহিমের নেতৃত্বে কয়েকজন পৌর এলাকার গুরুত্বপূর্ন অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও আত্মগোপনে থাকা আওয়ামীলীগের নেতাকর্মীদের কাছে চাঁদা দাবি করে আসছে। ইতোমধ্যে একটি ড্রেজার থেকে ৫০ হাজার টাকা চাঁদা নিয়েছেন। এসব অপকর্ম করতে বাঁধা দেওয়ার নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়।
অভিযুক্ত পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাহিমের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলে তাকে পাওয়া যায়নি। তবে ক্ষুদে বার্তা দিলেও সাড়া মেলেনি।
সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, রাহিমের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ শীর্ষ  নেতাদের কাছে অভিযোগ এসেছে। বিষয়গুলো সম্পর্কে তাকে ডেকে সতর্ক করা হয়েছে।
সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, বিষয়টি নিজেদের মধ্যে ঘটেছে। দু’পক্ষকে ডেকে সমাধান করা হবে।
সোনারগাঁ থানার ওসি এস এম কামরুজ্জামান পিপিএম বলেন, বিএনপির দুই গ্রুপের হামলা, ভাঙচুরের ঘটনা শুনেছি। তবে কেউ এখনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক