বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৫

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ
ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ
  সর্বশেষ • প্রধান সংবাদ • স্বাস্থ্য ও চিকিৎসা || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬

ফতুল্লাপ্রতিনিধি নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রোলিং মিল কারখানায় ভাট্রির আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ হয়েছে। বুধবার দুপুরে ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায় সিএসআরএম রোলিং মিল কারখানায় এঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মিজান (৪০), সুমন (৩৩), মিলন (৩৫) ও উজ্জল (৩২)। কারখানার শ্রমিকরা জানান, দুপুরে ভাট্রিতে ময়লা লোহা আগুনে গলানোর সময় বিস্ফোরণ ঘটে। এসময় আগুনের ফুলকি এসে ৪জন শ্রমিকের শরীরে পড়ে বিভিন্ন স্থান পুড়ে যায়। তখন তাদের দ্রুত জাতীয় বার্ন ও প্লাষ্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালের দায়ীত্বরত চিকিৎসকরা জানান, মিজানের ৩%, সুমন ২%, মিলন ৩% ও উজ্জল ৩% দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। এবিষয়ে মালিক পক্ষের কারো বক্তব্য পাওয়া না গেলেও শ্রমিকরা জানান, পুরাতন ময়লা লোহা পোড়ানোর সময় এমন ঘটনা প্রায় সময় ঘটে। ভাট্রিতে এ বিস্ফোরণের আগুন বাহিরে ছড়ায়না। এজন্য ফায়ার সার্ভিসে জানানো হয়না। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, বিষয়টি আমাদের জানা নেই। তবে পুলিশ পাঠিয়ে খোজ খবর নেয়া হবে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান