বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:০৬

নারায়ণগঞ্জ  বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ হেমন্তকাল | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক
সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক
  সর্বশেষ • প্রধান সংবাদ • আইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬

সোনারগাঁ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মুমিন মিয়া নামের এক অটোরিকশা চালক হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেছে এলাকাবাসী ও স্বজনরা।

বুধবার (২০ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় সড়ক অবরোধ করে। ফলে চট্টগ্রাম লেনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। মহাসড়ক অবরোধের কারণে ওই রুটের যাত্রীরা চরম দূর্ভোগে পড়েছেন৷

নিহত মুমিন মিয়া সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত শাহিন মিয়া পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ মে দড়িকান্দি স্ট্যান্ডে অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে মো. মোমিন (৪৫) নামে এক চালককে মারধর করা হয়। অভিযোগ রয়েছে, শাহীন (৪০) নামে আরেক চালক তাকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় মোমিনকে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৬ টায় তার মৃত্যু হয়।

এদিকে মুমিন মিয়াকে আহত করার ঘটনায় গত সোমবার রাতে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন নিহতের বড় ভাই মোবারক হোসেন। ওই মামলায় শাহিন মিয়াকে আসামি করা হয়।

মোমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও চালকের সহকর্মীরা মহাসড়কে অবস্থান নেন। তারা হত্যাকাণ্ডের বিচার দাবি করে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এতে জাঙ্গাল এলাকা থেকে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

নিহতের স্ত্রী রিনা বেগম জানান, তার স্বামী সহজ ও সরল প্রকৃতির মানুষ। তার কাছ থেকে দ্বিতীয় দফায় ১০ টাকা না পেয়ে মারধর করে। এতে মাথায় আঘাত পেয়ে স্ট্রোক করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ হত্যাকান্ড জড়িতকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তিনি আরো জানান, তার দুই ছেলেকে নিয়ে নিয়ে কিভাবে সংসারের বোঝা বইবেন চিন্তায় রয়েছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, চাঁদার দাবিতে মারধর করার ঘটনায় মামলা গ্রহন করা হয়েছে। এটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ের ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত    রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা    আইভীর আইনজীবী সহ গ্রেপ্তার ৩    নারায়ণগঞ্জ বন্দরে স্ত্রীকে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন স্বামী    সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত    নারায়ণগঞ্জে কোবরা গ্রুপের প্রধান গ্রেফতার    রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২    বন্দরে ১৭ মামলার আসামি ‘মাদক সম্রাট’ ওসমানসহ গ্রেপ্তার ৪    ক্লুলেস ডাকাতির রহস্য উদঘাটন থেকে অস্ত্র-মাদক উদ্ধার: শ্রেষ্ঠ ডিবি কর্মকর্তা মফিজুলকে পুরস্কৃত    সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা নীলাচল পরিবহনের বাসে আগুন    চাষাড়ায় শুভ হত্যা: নরসিংদী থেকে গ্রেপ্তার ধিমন : ৭ দিনের রিমান্ড আবেদন    আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি    আড়াইহাজার পুলিশের লুট হওয়া পিস্তল-গুলিসহ ম্যাগজিন উদ্ধার    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শূট্যার শাকিল গ্রেপ্তার    মহিলা দল আজকে বড় সংগঠনে পরিণত হয়েছে : সাখাওয়াত    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭১    রূপগঞ্জে ৫৪টি চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ২    রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৯ জনের কারাদণ্ড    চাষাড়ায়১০ ইয়াবার বিনিময়ে ডেকে এনে গুলি ও ছুরিকাঘাতে শুভ হত্যা : গ্রেফতার ৩    রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান