শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১১:৫৪

নারায়ণগঞ্জ  শুক্রবার | ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার
ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার
  সর্বশেষপ্রধান সংবাদবিশেষ সংবাদ || Daily Prothom Barta
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বন্দর প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তিন দিনের ভূমিসেবা সপ্তাহ মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।পরে ফিতা কেটে,বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার।

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কাওসার আশা।

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনা (ভূমি) রহিমা আক্তার ইতি।

শিক্ষিকা রোকশানা সামিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম খান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম জাহিদ প্রমুখ।অন্যান্যের মধ্যে সমবায় অফিসার মো. আলাউদ্দিন, বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান,নৌবাহিনী ডকইয়ার্ড স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভূমি সেবা জনসাধারণের দোড় গোড়ায় পৌঁছে দিতে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে উল্লেখ করে আবুল কাওসার আশা বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে জনকল্যাণমুখী নানা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে।বিশেষ করে খাল পূন খননের মাধ্যমে বেদখল হয়ে যাওয়া সরকারি সম্পত্তি উদ্ধার ও জনস্বার্থে ব্যাবহার উপযোগী করতে কাজ চলমান রয়েছে।

ভূমি সেবা সহজ করতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে ইউএনও শিবানী সরকার বলেন, সরকারি সেবা গ্রহণ করতে কোনো ব্যাক্তি বা মধ্য সুবিধাভোগী সিন্ডিকেটের প্রতারণা থেকে সতর্ক থাকতে হবে। একইসাথে অধিক সচেতন হতে হবে। বন্দরের যেকোনো ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে সরাসরি এসি ল্যান্ড বা উপজেলা প্রশাসনের দায়িত্বশীলদের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেন তিনি।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বেশ ক’জন শিক্ষার্থী ও প্রতিষ্ঠান কে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   নারায়ণগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল দপ্তরির মৃত্যু, আহত ২    সোনারগাঁয়ে এনসিপি নেতা রাস্তা বন্ধ করার অভিযোগ প্রতিবাদ করায় বাড়িঘর ভাংচুর ও লুটপাট    মোবাইলের জন্য বাবাকে কুপিয়ে আহত করল ছেলে    নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার    নারায়ণগঞ্জের মাসদাইরে পুলিশের উপর হামলা, ইয়াবা ও হেরোইন নিয়ে নারীসহ ৩ জন আটক    ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় ট্রাক চালকে হত্যা    শিশুকে ধর্ষনের অভিযোগে ৪৮ বছরের আনোয়ার গ্রেফতার    রূপগঞ্জে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার ৩    সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার    ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক    আড়াইহাজারে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, আটক ৪, সড়ক অবরোধে ভাঙচুর    বন্দরে মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের অফিসে ‘সাগর বাহিনী’র তান্ডব: হত্যার চেষ্টা ও লুটপাট    বন্দর থানা পুলিশের অভিযানে বালু জুয়েল হত্যা মামলার দুই আসামি গ্রেফতার    রূপগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা    ফতুল্লায় রোলিং মিলে আগুনের ফুলকিতে ৪জন শ্রমিক দগ্ধ    সোনারগাঁয়ে দশ টাকা চাদার জন্য প্রান দিল অটো চালক    ভূমি সেবা গ্রহণে সবাইকে সচেতন থাকতে হবে :ইউএনও শিবানী সরকার    ফায়ার সার্ভিসে আসছে ২০ নতুন স্টেশন, ১০০ অ্যাম্বুলেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী    বন্দরে দিন দুপুরে দূর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় ২ সন্তানের জনক জুয়েল নিহত     ফতুল্লায় সিনিয়র জুনিয়র নিয়ে দন্ধে কিশোরগ্যাংয়ের সংঘর্ষ, দুইজনকে কুপিয়ে জখম