রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৩০

নারায়ণগঞ্জ  রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     সোনারগাঁয়েকেন্দ্রীয় সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাই ১৪৮টি মোবাইলসহ আরও তিন ছিনতাইকারী গ্রেপ্তার
সোনারগাঁয়েকেন্দ্রীয় সমন্বয়কদের মাইক্রোবাসে ছিনতাই ১৪৮টি মোবাইলসহ আরও তিন ছিনতাইকারী গ্রেপ্তার
  সর্বশেষপ্রধান সংবাদআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
সোনারগাঁ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কদের বহন করা গাড়িতে ছিনতাইয়ের ঘটনায় আরও  তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার কাঁচপুর এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইল ফোনের মধ্যে কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কদের খোয়া যাওয়া মোবাইল রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো আনোয়ার হোসেন ওরফে রাজিব, রাকিম মিয়া, ও মিন্টু মিয়া। গ্রেপ্তারকৃতদের গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, বান্দরবানের লামায় যাওয়ার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতাদের বহন করা গাড়িতে হামলা করে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
 গত রোববার দিবাগত রাত দ্ইুটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় গাড়িতে থাকা ছাত্র নেতাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন, ব্যাগসহ মালপত্র ছিনিয়ে নেয়। হামলায় গাড়ির কাচ ভেঙ্গে দুজন আহত হয়েছে।
এ ঘটনায় পরদিন সোমবার অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে  গ্রেপ্তার করে হাজতে প্রেরণ করে। সেই আসামিদের দেয়া তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার রাতে  ১৪৮ টি চোরাই মোবাইলসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলের মধ্যে সমন্বয়কদের ফোনও রয়েছে। আসামিদের গতকাল বুধবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ