শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১০:২৮

নারায়ণগঞ্জ  শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ শরৎকাল | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     এককভাবেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি :এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
এককভাবেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি :এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতি || Daily Prothom Barta
প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

 শহর  প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,আমরা স্পষ্টভাবে বলেছি, আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ৩০০ আসনেই নির্বাচন করা আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন, খালেদা জিয়ার কথা নাসিরুদ্দিন ভাই বলেছেন, তাদের সম্মানের জন্য আমরা সেসকল আসনে প্রার্থী দেব না। এছাড়া সকল আসনেই শাপলা কলির প্রার্থী দেব।’ 

বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে শহীদ জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, ‘সমঝোতা বা জোট, এটা একটি রাজনৈতিক ও আদর্শিক জায়গা থেকে হতে পারে। যেমন জুলাই সনদের বিষয়টি রয়েছে। এই সনদে আমাদের সংস্কারের দাবিগুলোর সঙ্গে যদি কোনো দল সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে হয়তো আমরা জোটের সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত আমরা এককভাবেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা এই মাসের ১৫ তারিখের মধ্যে আমাদের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করব এবং আমরা এককভাবে নির্বাচনের  প্রস্তুতি নিচ্ছি।’ 
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানিয়েছি, আমরা এবার বাংলাদেশের নির্বাচনের যে সংস্কৃতি, যাদের টাকা আছে, এলাকায় গডফাদারগিরি করে আমরা সেই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই। এলাকার সাধারণ যে মানুষ, যাকে মানুষের প্রয়োজনে পাওয়া যায় যাদের গ্রহণযোগ্যতা রয়েছে তাদের আমরা সংসদে দেখতে চাই।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা গাজী সালাহউদ্দিন ভাইয়ের মৃত্যুতে গভীর ভাবে শোকাহত। জুলাই যোদ্ধাদের সুচিকিৎসার যে দায়িত্ব অন্তর্বর্তী সরকারের ছিল, তারা তা পালন করতে পারেনি বিধায় আজ লাশের সংখ্যা বাড়ছে, মৃত্যুর সংখ্যা বাড়ছে। আমাদের শহীদের সংখ্যা বাড়ছে। আমরা সরকারকে বলতে চাই, গণঅভ্যুত্থানের আহত যোদ্ধা যারা এখনও কাতরাচ্ছেন, এখনও যাদের শরীরে স্প্রিন্টার রয়েছে, যারা নানা ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যেন চিকিৎসার ব্যবস্থা করা হয়। অনেকেরই দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। এটা নিশ্চিত না হলে এ ধরনের ঘটনা ঘটতে থাকবে।’ 

নির্বাচনী ডামাডোলে জুলাই আহত ও শহীদদের কথা ভুলে না যাওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘পরবর্তী নির্বাচিত সরকার যেই আসুক না কেন আমাদের এই কমিটমেন্ট যেন থাকে। আমরা গাজী সালাহউদ্দিনের পরিবারের পাশে আছি। আমি আহ্বান জানাই, সরকার যেন তার দায়িত্ব নেয়। তিনি মারা যাওয়ার কয়েকদিন আগে একটি রাজনৈতিক দলের কর্মীদের দ্বারা হেনস্থার শিকার হয়েছিলেন। শুনেছি, তারা স্থানীয় কয়েকজন বিএনপির কর্মী, এটি থানা পুলিশ পর্যন্ত গিয়েছে। এ ছাড়া শুনেছি, আওয়ামী লীগের সব সময় একটা থ্রেড থাকে। এরকম জুলাই যোদ্ধারা যারা সারাদেশে আছেন তাদের রাজনৈতিক নিরাপত্তার সংকটও রয়েছে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা তাদের পাশে আছি। সরকারকে এবং সকল রাজনৈতিক দলকে দায়িত্ব নিতে হবে, কারণ তাদের ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করতে পেরেছি এবং নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশ কোনো ফ্যাসিবাদীর জায়গা হবে না।’ 

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি – ডা- শফিকুর রহমান    নারায়ণগঞ্জ শহরের হকার্স মার্কেটের সামনে থেকে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার : পকেটে পাওয়া গেছে ইয়াবা    ডিজিএফআইয়ের সদস্য’ পরিচয়ে এক সিএনজি চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি : আটক ৩    রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, ট্রাক ও চালক আটক    রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী ও সাজাপ্রাপ্ত কাইল্লা সবুজ অস্ত্রসহ গ্রেপ্তার-২    বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত: প্রধান আসামি নয়ন গ্রেপ্তার    সিদ্ধিরগঞ্জ লেক পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার,    চিহিৃত বিএনপি আছে, তাদের কাছ থেকে হুশিয়ার থাকার পরামর্শ এমপি আবুল কালামের    নারায়ণগঞ্জের নতুন এসপি হাবিবুর রহমান    বন্দরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টাকারীকে পুলিশে সোর্পদ    আড়াইহাজার ছাত্রদল নেতার নেতৃত্বে যুবক অপহরণ, মুক্তিপণ আদায়ের অভিযোগ    নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড    ট্রাইবেকারে ৪-২, সালেনগরকে হারিয়ে দিঘলদীর শিরোপা জয়    নারায়ণগঞ্জে খেলনা বন্দুক হাতে দুই তরুণের টিকটিক : আটক ২    সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত    নারায়ণগঞ্জে সিএনজি চালক হত্যা: রঞ্জুর মৃত্যুদণ্ড অপরজন যাবজ্জীবন    ফতুল্লায় ফিঙ্গারপ্রিন্ট জালিয়াতি চক্রের ২ সদস্য গ্রেপ্তার, বিপুল সরঞ্জাম উদ্ধার    সোনারগাঁয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির দুই নেতা বহিষ্কার    বন্দরে বুলবুল হত্যা: শীর্ষ সন্ত্রাসী সিফাত ও নারীসহ ১১ জন্য গ্রেফতার : দেশীয় অস্ত্র উদ্ধার    নারায়ণগঞ্জে বুলবুল হত্যার বিচারের দাবিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ