মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:৩৯

নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ বর্ষাকাল | ৭ই সফর, ১৪৪৮ হিজরি

Daily Prothom Barta - Menu

 প্রচ্ছদ     বন্দর থানা বিএনপি সভাপতির ছত্রছায়ায় সক্রিয় হচ্ছে ওসমান পরিবারের তিন দোসর
বন্দর থানা বিএনপি সভাপতির ছত্রছায়ায় সক্রিয় হচ্ছে ওসমান পরিবারের তিন দোসর
  সর্বশেষপ্রধান সংবাদরাজনীতিআইন ও আদালত || Daily Prothom Barta
প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

বন্দর প্রতিনিধি

বন্দর থানা বিএনপি সভাপতির ছত্রছায়ায় দীর্ঘদিনের বিতর্কিত ওসমান পরিবারের ঘনিষ্ঠ তিন ব্যক্তির পুনরায় সক্রিয় হওয়ার অভিযোগ উঠেছে। বন্দর এলাকার একাধিক বিএনপি নেতাকর্মী এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানান, ছবিতে থাকা তিন ব্যক্তি—জাহাঙ্গীর, হাজী মো. কবির হোসেন ও মোহাম্মদ ইকবাল ওরফে মেহের ইকবাল—পূর্বে বিভিন্ন সময় এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুম-নির্যাতনসহ নানান অপকর্মে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সুবিধাভোগ ও জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগও রয়েছে।

জাহাঙ্গীর (পিতা: পিয়ার আলী, গ্রাম: বুরুন্দি)

অভিযোগ অনুযায়ী, ৫ আগস্টের আগে তিনি বন্দর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত খান মাসুদের ঘনিষ্ঠ ছিলেন। এলাকার বিভিন্ন মিছিল-মিটিংয়ে আর্থিক লেনদেন, জার্সি বিতরণসহ নানা কর্মকাণ্ডে অংশ নিতেন তিনি। এই সুযোগ কাজে লাগিয়ে অসহায় মানুষের জমি-জমা দখল ও নানা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।

হাজী মো. কবির হোসেন

(সাবেক সহ-সভাপতি, কলাগাছি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ; গ্রাম: বুরুন্দি)**

অভিযোগে বলা হয়, তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন। এমপি থেকে শুরু করে ইউনিয়ন চেয়ারম্যান পর্যন্ত সবার সঙ্গে ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন।

স্থানীয়রা অভিযোগ করেন, চাঁদাবাজি, অবৈধ গ্যাসলাইন, বৈদ্যুতিক খুঁটির টাকা থেকে শুরু করে ডেজার ব্যবসা—সব ধরনের আর্থিক লেনদেন তার মাধ্যমে হতো।

মোহাম্মদ ইকবাল ওরফে মেহের ইকবাল

স্থানীয়দের ভাষ্যমতে, তিনি সেলিম ওসমান ও শামীম ওসমানের ঘনিষ্ঠ লোক ছিলেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় জুলুম-নির্যাতন চালাতেন। মসজিদ, ঈদগাহ, মাদরাসাসহ বিভিন্ন কমিটির নিয়ন্ত্রণ তার হাতে ছিল। অভিযোগ রয়েছে—অধিক মুনাফার বিনিময়ে পথ বিক্রি থেকে শুরু করে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি।

বিএনপিতে ঠাঁই পাওয়ার অভিযোগ

স্থানীয়দের দাবি, পূর্বের সন্ত্রাসী কর্মকাণ্ডে যাচ্ছিলেন বলে বহু বিএনপি নেতা তাদের আশ্রয় দেননি। কিন্তু পরে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বন্দর থানা বিএনপি সভাপতি শাহেনশা আহমেদের কাছে তাদের ঠাঁই হয়।

এখন সেই প্রভাবকে কাজে লাগিয়ে তারা আবারও বুরুন্দির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

আওয়ামী লীগের দোসরদের পুনরায় সক্রিয়তা নিয়ে উদ্বেগ

অভিযোগকারীরা জানান, পূর্বের ন্যায় আবারও স্থানীয় আওয়ামী দোসররা চাঁদাবাজি, ভয়ভীতি ও নৈরাজ্য শুরু করেছে। এতে এলাকায় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

ভিডিও

 ...অন্যান্য বিভাগের আরো কিছু খবর... 

শিরোনাম
   সোনারগাঁয়ে কর্মসংস্থানের শর্তে মুচলেকা দিয়ে  মাদক ব্যবসা ছাড়লেন  মাদক ব্যবসায়ী    টানা বৃষ্টিতে, ঢাকা-সিলেট মহাসড়ক এখন মরণফাঁদ    নারীর সঙ্গে ঝগড়া  থামাতে গিয়ে প্রান গেল বৃদ্ধার    প্রতিশ্রুতিতে নয় কাজে বিশ্বাস করি: কালাম    নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কচুরিপানা পরিষ্কার করার সময় নিখোঁজ ফায়ার সদস্য    বন্দর থানার ভেতর কেরোসিন ঢেলে মাদক ব্যাবসায়ীর আত্নহত্যার চেষ্টা    আড়াইহাজারে শীর্ষ মাদক কারবারি ডালিম মোল্লার দেড় বছরের কারাদণ্ড    আদমজী ইপিজেডের অনন্ত অ্যাপারেলসের গোডাউনের আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রন    নারায়ণগঞ্জে র‍্যাবের উপর হামলাকারী শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন গ্রেফতার    বন্দরে অটো গ্যারেজে  ডাকাতি হওয়া আরো ২০টি ব্যাটারী সিদ্ধিরগঞ্জের নাভানা থেকে উদ্ধার গ্রেপ্তার-২     নারায়ণগঞ্জে অস্ত্র লুট ও প্রাবাসীর গাড়িতে ডাকাতির ঘটনায় ৫ জন গ্রেফতার :অস্ত্র ও লুন্ঠিত আংশিক মালামাল উদ্ধার    আংশিক নয়, সম্পূর্ণ ফতুল্লা ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে জাতীয় ছাত্রশক্তি    সিদ্ধিরগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ‎অভিযোগে যুবক গ্রেপ্তার    ফতুল্লার কুতুবপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় একজনকে গণধোলাই পাল্টাপাল্টি অভিযোগ করল থানায়    সোনারগাঁয়ে জাপান প্রবাসীর ৩০ লাখ টাকার স্বর্ণ ও মোবাইল ছিনতাই    আড়াইহাজারে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ১৫    রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমান নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ, আটক ১    কাঁচপুরে স্থানান্তর হচ্ছে সায়েদাবাদ বাস টার্মিনাল    বন্দরে বসত ঘরের  চালা খুলে  রংমিস্ত্রী ইমরানের ঝুলান্ত লাশ উদ্ধার     ফতুল্লায় ট্রেন চালকের সতকর্তায় রক্ষা পেল ট্রাক